মারাত্মক কৌশল নিচ্ছে নেদারল্যান্ডস, ফাঁদে পা দিলেই স্বপ্নভঙ্গ হতে পারে আর্জেন্টিনার
- Published by:Sudip Paul
Last Updated:
শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। এবার খেলার আগে অন্য খেলায় নামলেন অরেঞ্জ আর্মি।
advertisement
1/6

শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের দুই পুরোনো প্রতীদ্বন্দ্বীর মাঠে নামার আগে শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের খেলা। যেখানে মেসিদের বিরুদ্ধে মারাত্মক কৌশল নিচ্ছে লুই ভ্যান গালের দল।
advertisement
2/6
২০১৪ বিশ্বকাপের সেমি ফাইনালে শেষবার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। সেখানে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচ ড্র থকার পর টাই ব্রেকারে ডাচদের হারয়েছিল আর্জেন্টিনা। এবার সেই বদলা নিতে মরিয়া অরেঞ্জ আর্মি।
advertisement
3/6
মাঠে নামার আগে এক অদ্ভূত কৌশল নিল ডাচরা। আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে প্রতিটি দলই আলাদা করে মেসিকে নিয়ে পরিকল্পনা করে। কিন্তু নেদারল্যান্ডসের ফুটবালর ফ্রেঙ্কি দি ইয়ং-এর মন্তব্য রীতিমত শোরগোর ফেলে দেওয়ার মত। তার মতে, মেসিকে আটকানোর কোনও কৌশল তাদের জানা নেই। তাই কী করবেন বুঝতে পারছেন না।
advertisement
4/6
এর আগে মেসি ও ফ্রেঙ্কি দি ইয়ং বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন। মেসির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, মেসিকে কী ভাবে আটকাব সেটা জানি না। গত ১৫ বছরে যে দলেই খেলেছে, একাই পার্থক্য গড়ে দিয়েছে। ওকে নির্দিষ্ট একটা উপায়ে আটকানো সম্ভব নয়। ও সবার থেতে আলাদা। গোটা দল হিসাবে ওকে আটকাতে হবে।'
advertisement
5/6
আবার অন্য পথে হেঁটেছেন ডাচ অধিনায়ক তথা ডিফেন্সের স্তম্ভ ভ্যান জিক। তার মতে,'মেসির বিরুদ্ধে খেলাটা গর্বের। তবে খেলাটা হবে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার। একা কেউ কিছু করতে পারবে না। সঠিক পরিকল্পনা করেই নামতে হবে আমাদের।'
advertisement
6/6
ফুটবল বিশেষশজ্ঞদের মতে, ম্যাচের আগে ডাচ প্লেয়ারদের কথা থেকেই প্রমাণিত মাঠের খেলার আগে মাঠের বাইরের খেলায় নেমেছে ডাচরা। আর্জেন্টিনা ও মেসির সঙ্গে মাইন্ড গেম খেলতে চাইছে ভ্যান গালেরদল। ফলে সেই ফাঁদে পা দিলে বিপদ বাড়বে মেসিদের। তাই বাইরের কথায় কান না দিয়ে নিজেদের খেলা নিয়েই ভাবা উচিৎ স্কালোনির ছেলেদের।