IND vs PAK: ৩ তারকা বাইরে! দলে ৫ স্পিনার! পাকিস্তান ম্যাচে ভারতের একাদশে মহাচমক? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: ভারত-পাকিস্তান মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। দলে একাধিক পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
1/5

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই কলম্বোতে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পারিস্তান। মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। দলে একাধিক পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
2/5
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম স্পিনারদের জন্য সহায়ক। ফলে ভারতীয় দল সেই কথা মাথায় রেখে একাদশ সাজাতে পারে। কুলদীপ যাদবের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বেঞ্চে ছিলেন, তবে পাকিস্তানের বিপক্ষে তাকে খেলানো হতে পারে।
advertisement
3/5
তবে কুলদীপ যাদব খেললে কে বাদ পড়বেন, সেটাই বড় প্রশ্ন। অনেক বিশেষজ্ঞের মতে বাঁহাতি পেসার অর্শদীপ সিং, যিনি টি২০আই-এ ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি,তাকেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে।
advertisement
4/5
আবার রিঙ্কু সিংয়ের জায়গায়ও ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হতে পারে। কারণ রিঙ্কু প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি। আর ওয়াশিংটন সুন্দর একাদশে আসলে স্পিন অ্যাটাক ও ব্যাটিং দুই শক্তিশালী হবে।
advertisement
5/5
এর পাশাপাশি ভারতীয় দলের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হল অভিষেক শর্মার ম্যাচ ফিট হওয়া। ফলে পাকিস্তান ম্যাচে সঞ্জু স্যামসনের বদলে একাদশে অভিষেকের ফেরা প্রায় পাকা। এই কম্বিনেশন হলে অক্ষর, বরুণ, ওয়াশিংটন, কুলদীপ ও অভিষেক (পার্ট টাইম) মিলে মোট ৫ স্পিনি অপশন পাবেন সূর্যকুমার যাদব।