TRENDING:

১২৩টি চার এবং ৮৮টি ছক্কা! ভয়ঙ্কর...অতিমানবীয়..! টি-২০ বিশ্বকাপে এই ব্যাটারের ভয়ে কাঁপছে বোলাররা!

Last Updated:
ICC T20 World Cup 2026: আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হাতে গোনা কয়েক দিন বাকি। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় দলের এক ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা তুঙ্গে।
advertisement
1/6
১২৩টি চার এবং ৮৮টি ছয়!ভয়ঙ্কর..অতিমানবীয়..!টি-২০ বিশ্বকাপে এই ব্যাটারের ভয়ে কাঁপছে বোলাররা!
আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হাতে গোনা কয়েক দিন বাকি। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় দলের এক ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি এমন একজন ক্রিকেটার, যাকে বল করতে গিয়ে প্রতিপক্ষ দলের বোলাররা রীতিমতো আতঙ্কে থাকছেন। পেসার হোক বা স্পিনার—খেলার প্রতিটি পর্যায়েই তাঁকে সামলানো কঠিন হয়ে উঠছে।
advertisement
2/6
এই ভয়ঙ্কর ব্যাটসম্যান আর কেউ নন, ভারতের বাঁহাতি বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। প্রাক্তন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের কাছে প্রশিক্ষণ নেওয়া অভিষেক তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে ভালোবাসেন এবং বোলারদের ওপর চাপ তৈরি করেন।
advertisement
3/6
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শর্মার স্ট্রাইক রেট নজরকাড়া। এখন পর্যন্ত তাঁর ওভারঅল স্ট্রাইক রেট ১৯৫, যা যেকোনো বোলারের জন্য দুশ্চিন্তার কারণ। পাওয়ারপ্লেতে তাঁর স্ট্রাইক রেট ১৯০, ফলে ম্যাচের শুরুতেই তিনি প্রতিপক্ষ বোলিং আক্রমণ ভেঙে দিতে সক্ষম।
advertisement
4/6
দ্রুতগতির বোলারদের বিরুদ্ধেও অভিষেক সমান ভয়ঙ্কর। পেস বোলারদের বিপক্ষে তাঁর স্ট্রাইক রেট ১৮৮। তবে স্পিনারদের বিরুদ্ধে তিনি আরও বিধ্বংসী রূপ নেন। স্পিন বোলারদের বিপক্ষে তাঁর স্ট্রাইক রেট ২১১, যা স্পিন আক্রমণের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
advertisement
5/6
অভিষেক শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারও অল্প সময়ে যথেষ্ট সমৃদ্ধ। এখন পর্যন্ত তিনি ভারতের হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন। ৩৭টি ইনিংসে ৩৭.১ গড়ে তিনি করেছেন ১২৯৭ রান। তাঁর স্ট্রাইক রেট ১৯৪.৭, যা তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের স্পষ্ট প্রমাণ।
advertisement
6/6
এছাড়াও অভিষেকের নামের পাশে রয়েছে ২টি শতরান ও ৮টি অর্ধশতরান। তিনি মেরেছেন ১২৩টি চার এবং ৮৮টি ছক্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে ভারতীয় দলের জন্য তিনি হতে পারেন সবচেয়ে বড় ম্যাচ উইনার।
বাংলা খবর/ছবি/খেলা/
১২৩টি চার এবং ৮৮টি ছক্কা! ভয়ঙ্কর...অতিমানবীয়..! টি-২০ বিশ্বকাপে এই ব্যাটারের ভয়ে কাঁপছে বোলাররা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল