TRENDING:

Digha Weather| Holi 2023|| মার্চের বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? দোলে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন পূর্বাভাস

Last Updated:
Digha Weather Forecast: আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের আবারও সকালের দিকে জেলা জুড়ে কুয়াশায় ঢাকা পড়ছে। রোদ উঠলেই চড়চড়িয়ে বাড়ছে গরম। আংশিক মেঘলা আকাশ, দিঘা-সহ জেলার সর্বত্রই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। 
advertisement
1/9
মার্চের বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? দোলে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন
*আবহাওয়ার ব্যাপক পরিবর্তনে আবারও সকালের দিকে জেলা জুড়ে কুয়াশায় ঢাকা পড়ছে। রোদ উঠলেই চড়চড়িয়ে বাড়ছে গরম। জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
advertisement
2/9
*দিঘা-সহ জেলার সর্বত্রই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। সকাল ও রাতের দিকে ঠান্ডা আবহাওয়া। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই সপ্তাহের শেষে দিঘায় বেড়াতে এসে পর্যটকদের জন্য সুখবর। ফাইল ছবি। 
advertisement
3/9
*দিঘায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই ফলে বসন্ত বিরাজ করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। ফাইল ছবি। 
advertisement
4/9
*দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন অর্থাৎ ৪ মার্চ শুক্রবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। ফাইল ছবি। 
advertisement
5/9
*এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। ফাইল ছবি। 
advertisement
6/9
*আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ফাইল ছবি। 
advertisement
7/9
*তমলুকের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বাড়ল। এ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। 
advertisement
8/9
*হলদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বাড়বে হলদিয়ার তাপমাত্রা। হলদিয়ার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফাইল ছবি। 
advertisement
9/9
*এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২২ডিগ্রি সেলসিয়াস। শেষ ২৪ ঘণ্টায় দিঘা শহর জেলায় কিছুটা বাড়ল তাপমাত্রা। জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও এখনই কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা নেই। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Weather| Holi 2023|| মার্চের বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? দোলে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল