TRENDING:

West Bengal Weather Update: শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি, রাজ্যে ফের কিছুটা কমতে পারে শীত

Last Updated:
সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/5
শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি, রাজ্যে ফের কিছুটা কমতে পারে শীত
উইকেন্ডে মেঘলা আকাশের সম্ভাবনা ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বাড়লেও কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আরও ২৪ ঘণ্টা পরিষ্কার আকাশ এবং জাঁকিয়ে শীতের পরিস্থিতি। আগামিকাল, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে কোনও পূর্বাভাস বা সতর্কতাও দেয়নি হাওয়া অফিস।
advertisement
3/5
আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ঘন কুয়াশার চাদর দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের সমতলে। জবথবু ঠান্ডায় কাঁপছে মধ্য ভারত। কোল্ড ওয়েভ পরিস্থিতি জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি হয়ে ওড়িশা পর্যন্ত। বাংলাতেও এর প্রভাব পড়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষে। এর ফলেই আবহাওয়ার পরিবর্তন।
advertisement
4/5
কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ। তাপমাত্রা সামান্য বাড়লেও শহরে জমিয়ে শীতের আমেজ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল চলবে। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
5/5
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি, রাজ্যে ফের কিছুটা কমতে পারে শীত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল