West Bengal Weather Update: দক্ষিণ থেকে উত্তর, কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
advertisement
1/6

নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে রাজ্যজুড়ে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
2/6
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামিকাল, শুক্রবার। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে।
advertisement
3/6
উত্তরবঙ্গের মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, বৃহস্পতিবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।
advertisement
6/6
আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: দক্ষিণ থেকে উত্তর, কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস