TRENDING:

Sundarbans: সুন্দরবনে জলের তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি, ১৩৩ প্রজাতির প্রাণী বিরাট সংকটে! গবেষণায় উঠে এল ভয়ঙ্কর তথ্য

Last Updated:
Sundarbans: সুন্দরবনে জলের তাপমাত্রা বৃদ্ধিতে সংকটে পড়তে পারে প্রাণীকুল। ইতিমধ্যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) সতর্ক করে জানিয়েছে জলের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। 
advertisement
1/6
সুন্দরবনে জলের তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি, ১৩৩ প্রজাতির প্রাণী সংকটে! গবেষণায় এল তথ্য
সুন্দরবনে জলের তাপমাত্রা বৃদ্ধিতে সংকটে পড়তে পারে প্রাণীকুল। ইতিমধ্যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) সতর্ক করে জানিয়েছে জলের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
advertisement
2/6
ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের জলে কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত মাত্রায় শোষণ ঘটছে। এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল সুন্দরবনের ঠাকুরান নদীকে।
advertisement
3/6
সেখানে ১৩৩ প্রজাতির প্রাণীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি বৈশিষ্ট্য-ভিত্তিক শ্রেণিবদ্ধ মডেল ব্যবহার করা হয়েছে।
advertisement
4/6
এই কারণে সুন্দরবন অঞ্চলে মাছ, চিংড়ি, কাঁকড়াদের খাদ্যের সঙ্কট দেখা দিতে পারে। এই গবেষণা সকলের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে।
advertisement
5/6
নদীর জলের তাপমাত্রা ১-৪ ডিগ্রি বাড়লেই ম্যাক্রোবেন্থিক প্রজাতি বা অমেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি হয়। যার ফলে সুন্দরবনে মাছ, কাঁকড়া সহ জলজ প্রাণীর খাদ্যভাণ্ডারেও টান পড়বে অচিরেই।
advertisement
6/6
জলের তাপমাত্রা বাড়তে থাকলে জল প্রাণীর সংখ্যা উল্লেখ্যযোগ্য ভাবে কমে যাবে। এরকম আরও বেশ কিছু প্রাণী রয়েছে, যেগুলি বড়সড় বিপদের মুখে পড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans: সুন্দরবনে জলের তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি, ১৩৩ প্রজাতির প্রাণী বিরাট সংকটে! গবেষণায় উঠে এল ভয়ঙ্কর তথ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল