TRENDING:

সোনার মত চকচকে! বাজারে দিন দিন বাড়ছে দাম! জানেন কীভাবে তৈরি হয় এই ধাতুর জিনিসপত্র

Last Updated:
Bankura News: একে বলা হয় বাঁকুড়ার কাঁচা সোনা। একদম খাঁটি আভিজাত্য। বাঙালির প্রতিটা অনুষ্ঠানে প্রয়োজন হয় এই ধাতুর থালা বাটি। তৈরি হয় বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী গ্রামে।
advertisement
1/7
দামে কম, জিনিস খাঁটি! কাঁসার থালা-বাটি এখানকার থেকে সস্তায় আর কোথাও পাবেন না
একে বলা হয় বাঁকুড়ার কাঁচা সোনা। একদম খাটি আভিজাত্য। বাঙালির প্রতিটা অনুষ্ঠানে প্রয়োজন হয় এই ধাতুর থালা বাটি। তৈরি হয় বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী গ্রামে। তৈরি হয় আগুনে ঝলসে, লোহা দিয়ে পিটিয়ে।
advertisement
2/7
ঝকঝকে কাঁসার থালায় ভাত খাওয়ার একটা রাজকীয় আনন্দ রয়েছে। তবে কাঁসার থালা যতটা উজ্জ্বল ঠিক ততটাই কঠিন এই থালা বানানো। কানা নিচু থালা আবার কানা উঁচু থালা। ভাত খাওয়ার থালা আবার মুড়ি খাওয়ার থালা। সব রকমের থালা পেয়ে যাবেন বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে।
advertisement
3/7
এই গ্রামে পূর্বপুরুষের আমল থেকেই হয়ে আসছে কাঁসার থালা বানান। থালা বাটি চড়া দামে বিক্রি হয় রাজ্যের বিভিন্ন জায়গায়, তবে জানেন কি? এই খাঁটি কাঁসার বাসন, তৈরি হয় বাঁকুড়াতে।
advertisement
4/7
প্রথমে চুল্লিতে গলিয়ে নেওয়া হয় কাঁসা। তারপর অর্ধ গোলাকৃতি আকারের কাঁসার টুকরো গুলিকে হাতুড়ি দিয়ে ঠুকে কিংবা মেশিনে চাপ দিয়ে থালার আকার দেওয়া হয়। তারপর সেই ঘোলাটে থালাটি পালিশ করবার মেশিনে রেখে কুড়ে কুড়ে আনা হয় চোখ ধাঁধানো উজ্জ্বলতা।
advertisement
5/7
কয়েক বছর আগে পর্যন্ত কাঁসার দাম তুলনামূলক ভাবে কম ছিল। তখন রমরমা ছিল কাঁসার বাজারের। তারপর লক্ষণীয় মূল্য বৃদ্ধি হয় কাঁসার দামের। ধীরে ধীরে কাঁসার বাসন থেকে দূরে সরতে থাকে মানুষ। অন্নপ্রাশন এবং অনুষ্ঠানে উপহার দেওয়া ছাড়া কাঁসার বাসনের চাহিদা কমেছে।
advertisement
6/7
কাঁসা শিল্পী জানান,বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে নবদ্বীপে যায় অধিকাংশ কাঁসার বাসন। তারপর মহাজনেরা সেখান থেকে ডিস্ট্রিবিউর করেন বাসন গুলি। বাঁকুড়ার ঐতিহ্যবাহী কেঞ্জাকুড়া গ্রামে এখনও কাঁসা শিল্প জীবিত রয়েছে পুরো দমে। ভাল গুণগত মানের কাঁসার বাসন পেয়ে যাবেন নিজের চোখের সামনে।
advertisement
7/7
বাঁকুড়া শহর থেকে সর্পিল এবং গাছ গাছালিতে ঘেরা রাস্তা অনুসরণ করে যদি কেঞ্জাকুড়া আসেন তাহলে নিজে যাচাই করে কিনতে পারবেন সর্বচ্চো মানের কাঁসার বাসন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সোনার মত চকচকে! বাজারে দিন দিন বাড়ছে দাম! জানেন কীভাবে তৈরি হয় এই ধাতুর জিনিসপত্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল