TRENDING:

Howrah News: জিলিপি আর বাদামের জন্য বিখ্যাত এই মেলা! সারি সারি দোকানে মেলে অর্ধেক দামে মিষ্টি

Last Updated:
হাওড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে হাওড়া স্টেশন ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে হাওড়া আমতা রোড ধরে মুন্সিরহাট। মুন্সিরহাট চাঁদনী মোড় সংলগ্ন মেলা। এখানের আকর্ষণ মাটির জিনিসপত্র সংসারের প্রয়োজনীয় জিনিস, খেলনা বিনোদনে সার্কাস দোলনা-সহ নানা জিনিস আর অন্যতম আকর্ষণ জিলিপি।
advertisement
1/6
জিলিপি আর বাদামের জন্য বিখ্যাত এই মেলা! সারি সারি দোকানে মেলে অর্ধেক দামে মিষ্টি
হাওড়া জেলার ঐতিহ্যবাহী একটি প্রাচীন মেলায় বাঙালির পছন্দের এই ঐতিহ্যবাহী মিষ্টির দাম অর্ধেক প্রায়! মেলা মানে এই জিনিস আবশ্যিক প্রায়। বর্তমানে এখানে এই মিষ্টির টানেই মেলায় হাজির বহু মানুষ।
advertisement
2/6
হাওড়ার প্রাচীন ঐতিহ্যবাহী একটি মেলা জগৎবল্লভপুরের মুন্সিরহাট ফতেআলি মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ জিলিপি। এখানে জিলিপির এত চাহিদা, যা কল্পনার বাইরে। কমপক্ষে ৪০-৫০ টি'র বেশি দোকান রয়েছে।
advertisement
3/6
ফতেআলী মেলা মানে প্রায় অর্ধেক দামে জিলিপি। এক মাস যাবত মেলার পসরা বসে। প্রায় পাঁচশত অধিক নানা জিনিসের দোকান। এর মধ্যে প্রায় ৫০ টি জিলিপির দোকান। কয়েক লক্ষ মানুষের উপস্থিতি। বহু মানুষ আসেন জিলিপির টানে।
advertisement
4/6
হাওড়া জেলার অন্যান্য মেলায় যেখানে ১৮০ থেকে ২২০ টাকা কেজি প্রতি জিলিপি বিক্রি হয়। সেখানে এই মেলায় অবিশ্বাস্য কম দাম। মাত্র ১০০ টাকা কেজি প্রতি জিলিপি। একেবারে অর্ধেক দামে জিলিপি নিতেই বহু মানুষ হাজির হয়।
advertisement
5/6
স্থানীয় মানুষ এবং বিক্রেতাদের কথায়, এই মেলায় জেলা ও জেলার বাইরে থেকেও মানুষ আসেন। এর মধ্যে বহু মানুষ আসেন জিলিপি'র টানে। এখানে জিলিপি দারুণ চাহিদা, প্রচুর পরিমাণে বিক্রি হবার কারণেই দাম থাকে কম। অধিকাংশ জিলিপি বিক্রেতা দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজির হয়। বেশ কিছু বিক্রেতা বংশপরম্পরায় এখানে হাজির হচ্ছেন।
advertisement
6/6
হাওড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে হাওড়া স্টেশন ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে হাওড়া আমতা রোড ধরে মুন্সিরহাট। মুন্সিরহাট চাঁদনী মোড় সংলগ্ন মেলা। এখানের আকর্ষণ মাটির জিনিসপত্র সংসারের প্রয়োজনীয় জিনিস, খেলনা বিনোদনে সার্কাস দোলনা-সহ নানা জিনিস আর অন্যতম আকর্ষণ জিলিপি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: জিলিপি আর বাদামের জন্য বিখ্যাত এই মেলা! সারি সারি দোকানে মেলে অর্ধেক দামে মিষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল