TRENDING:

IMD Bengal Weather Update: ফের বাড়বে বৃষ্টির প্রকোপ! বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের কোন কোন জেলা? ভাসবে কলকাতা?

Last Updated:
IMD Bengal Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশ কয়েকটি জেলা। তালিকা থেকে বাদ যাবে না পুরুলিয়া জেলা। বিগত বেশ কিছুদিনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
advertisement
1/7
বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের কোন কোন জেলা?
ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশ কয়েকটি জেলা। তালিকা থেকে বাদ যাবে না পুরুলিয়া জেলা। বিগত বেশ কিছুদিনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এর ফলে ক্রমাগত ওঠানামা করেছে তাপমাত্রার পারদ।
advertisement
2/7
এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
3/7
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। গোটা জেলা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী ১ থেকে ২ দিন। ‌দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
ইতিমধ্যেই দুটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। জারি হয়েছে সতর্কতা।
advertisement
5/7
অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
6/7
বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে।
advertisement
7/7
এছাড়াও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বলেই জানা গিয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। ‌ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা । বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জেলা পুরুলিয়ায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: ফের বাড়বে বৃষ্টির প্রকোপ! বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের কোন কোন জেলা? ভাসবে কলকাতা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল