TRENDING:

আড়াই হাজার বাস, ৪৫টি ভেসেল, ১০০টি কাঠের লঞ্চ...! গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে!

Last Updated:
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলা ২০২৬-এর প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেক বছরই রাজ্য সরকার এই গঙ্গাসাগর মেলার আয়োজন করে। এবছর জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে গঙ্গাসাগর মেলায় অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীদের ভিড় বেশি হতে পারে।
advertisement
1/6
আড়াই হাজার বাস, ৪৫টি ভেসেল, ১০০টি কাঠের লঞ্চ...! গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে!
গঙ্গাসাগর মেলা ২০২৬-এর প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেক বছরই রাজ্য সরকার এই গঙ্গাসাগর মেলার আয়োজন করে। এবছর জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে গঙ্গাসাগর মেলায় অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীদের ভিড় বেশি হতে পারে।
advertisement
2/6
ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশি নিরাপত্তা রাখা হচ্ছে। সঙ্গে সঙ্গে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে এর পাশাপাশি ড্রোন এর মাধ্যমেও চলবে নজরদারি।
advertisement
3/6
গত বছরের থেকে এই বছরে সিসিটিভি ও ড্রোন এবং ২৫০০ সিভিল ডিফেন্সের কর্মীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। "বাংলার মন্দির" বলে একটি কর্মসূচি করা হবে। সাগর আরতি, সাগর সংকীর্তনের ব্যবস্থা থাকছে।
advertisement
4/6
এই বছর গঙ্গাসাগর মেলায় আড়াই হাজারের বেশি বাসের ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি মেলা চলাকালীন ২১টি জেটি (যার মধ্যে ১০টি স্থায়ী এবং অস্থায়ী ১১ টি) চালু থাকবে। লট ৮ এবং নামখানা হাজার থেকে আড়াই হাজার জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন ১৩টি বার্জের ব্যবস্থা থাকছে। এছাড়াও ৪৫টি ভেসেল ১০০টি কাঠের লঞ্চ তীর্থযাত্রীদের পরিবহনের জন্য মোতেয়ান করা হচ্ছে।
advertisement
5/6
এই ভেসেল,বার্জ এবং কাঠের লঞ্চে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। জিপিএস ট্র্যাকার লাগানো থাকছে। যেগুলি সাগর মেলার কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা যাবে। হাওড়া শিয়ালদা থেকে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থাও থাকছে। ১৬টি বাফারজোন করা হয়েছে।
advertisement
6/6
নজরদারির জন্য ১২০০ বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। ৯ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত সমস্ত পুণ্যার্থী, পুলিশ কর্মী, এনজিও কর্মী, পরিবহন কর্মীদের জন্য দুর্ঘটনা বীমা কভারেজ রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা করে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আড়াই হাজার বাস, ৪৫টি ভেসেল, ১০০টি কাঠের লঞ্চ...! গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল