Nadia News: টোটোর পেছনে সজোরে ধাক্কা বাসের, আচমকা ধাক্কায় পিষে গেলেন বাদামওয়ালা
- Reported by:Mainak Debnath
- Published by:Suman Majumder
Last Updated:
Accident- ধাক্কার জেরে যাত্রী-সহ টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। ঠিক সেই মুহূর্তে রেলিঙের পাশে বাদাম বিক্রি করছিলেন স্থানীয় এক ফেরিওয়ালা। টোটো গিয়ে ধাক্কা লাগতেই তিনি গুরুতর জখম হন।
advertisement
1/6

নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ধাক্কার জেরে যাত্রী-সহ টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। ঠিক সেই মুহূর্তে রেলিঙের পাশে বাদাম বিক্রি করছিলেন স্থানীয় এক ফেরিওয়ালা। টোটো গিয়ে ধাক্কা লাগতেই তিনি গুরুতর জখম হন।
advertisement
3/6
স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে জখম ওই বাদাম বিক্রেতাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন ওই ফেরিওয়ালা। যদিও ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে তাঁর।
advertisement
4/6
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই বাসটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও জানা যায় চালক নিজেই যখন ওই ফেরিওয়ালাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
5/6
স্থানীয়দের অভিযোগ, ডাকঘর মোড় এলাকায় প্রতিদিনই বেপরোয়া গতিতে বাস চলাচল করে। আগে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
advertisement
6/6
এই ঘটনায় আবারও সামনে এল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা ট্রাফিক আইন না মানবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: টোটোর পেছনে সজোরে ধাক্কা বাসের, আচমকা ধাক্কায় পিষে গেলেন বাদামওয়ালা