TRENDING:

Digha Weather Forecast|| শীতের শেষ ইনিংস! সপ্তাহান্তে দিঘা যাচ্ছেন? কেমন থাকবে আবহাওয়া, জানুন

Last Updated:
Digha Weather Forecast: শীতের কামব্যাক, জমিয়ে থাবা বসাচ্ছে ঠান্ডা। আগামী কয়েক দিন আরও নামবে তাপমাত্রা। সপ্তাহান্তে জমজমাট শীত উপভোগ করতে পারবে দিঘায় পর্যটকরা। 
advertisement
1/10
শীতের শেষ ইনিংস! সপ্তাহান্তে দিঘা যাচ্ছেন? কেমন থাকবে আবহাওয়া, জানুন
*শীতের কামব্যাক ইনিংস। জমিয়ে থাবা বসাচ্ছে ঠান্ডা। আগামী কয়েক দিন আরও নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে জমজমাট শীত উপভোগ করতে চলেছে দিঘায় আসা পর্যটকেরা। প্রতিবেদন ও ছবিঃ সৈকত শী। 
advertisement
2/10
*আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবারের থেকে শুক্রবার ৩ ফেব্রুয়ারি আরও নেমেছে পারদ। শুক্রবার বৃহস্পতিবারের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি বেশি। মাঘের শেষে শীতের কামড় দিঘা, তমলুক, হলদিয়া-সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
advertisement
3/10
*আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ২ ডিগ্রি কম।
advertisement
4/10
*এ দিন সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিন দিঘার আকাশ মেঘমুক্ত থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে এ দিনের তুলনায়। ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
5/10
*এ দিন সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিন দিঘার আকাশ মেঘমুক্ত থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে এ দিনের তুলনায়। ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
6/10
*বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ। বইছে উত্তরে হাওয়া, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
advertisement
7/10
*হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৬ শতাংশ।
advertisement
8/10
*কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনে আবারও কাঁথি শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমবে, আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস।
advertisement
9/10
*এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/10
*শেষ ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়ার বড় বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা গেল। জেলা জুড়ে বইছে উত্তরে হাওয়া আগামী কয়েক দিন তাপমাত্রার আরও নিম্নমুখী হবে বলে পূর্বাভাস দিঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী।
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Digha Weather Forecast|| শীতের শেষ ইনিংস! সপ্তাহান্তে দিঘা যাচ্ছেন? কেমন থাকবে আবহাওয়া, জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল