Why Bus Seats Are Blue?: বলুন তো, বেশিরভাগ বাসের সিট নীল কেন হয়? কেন থাকে অদ্ভুত সব ডিজাইন? কারণ জানলে মাথা ঘুরবে বনবনিয়ে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Why Bus Seats Are Blue?: সিংহভাগ বাসের সিটের কভার-ই কিন্তু নীল হয়। আর বাসের সিট-কভারে অদ্ভুত ডিজাইন থাকবেই থাকবে। এর নেপথ্যে রয়েছে বড় এক কারণ, যা মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত
advertisement
1/6

সরকারি বাস হোক বা বেসরকারি, স্কুল বাস হোক বা 'লো ফ্লোর' ভলভো বাস, দূরপাল্লার বাস হোক বা শহরে চালিত বাস... একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ বাসের-ই সিটের কভার নীল রং-এর হয়। পাশাপাশি, সব বাসের কভারেই অদ্ভুত ডিজাইন থাকে। এর কারণ জানেন?
advertisement
2/6
সব বাসের সিটের রং যে নীল হয়, তা নয়! কিন্তু সিংহভাগ বাসের সিটের কভার-ই কিন্তু নীল হয়। আর বাসের সিট-কভারে অদ্ভুত ডিজাইন থাকবেই থাকবে। এর নেপথ্যে রয়েছে বড় এক কারণ, যা মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।
advertisement
3/6
Bright Side and Science ABC ওয়েবসাইট-এর তথ্য অনুযায়ী, বাসের সিটের কভার নীল রং-এর হয় কারণ, নীল রং-এ ময়লা দেখা যায় না।
advertisement
4/6
সকাল থেকে রাত পর্যন্ত বাসে যাত্রী ভরা থাকে। খুব স্বাভাবিক কারণেই, বাসের সিট তাড়াতাড়ি নোংড়া হয়ে যায়। এদিকে ঘনঘন বাসের সিট পরিষ্কার করাও সম্ভব নয়। কাজেই বেশিরভাগ বাসের সিট নীল হয়, যাতে সিট নোংরা হলেও তা বোঝা না যায়!
advertisement
5/6
বাসের সিটের কভার মোটা কাপড় দিয়ে বানানো হয়। এতে অদ্ভুত সব ডিজাইন করা থাকে। এই ডিজাইনগুলো থাকার ফলে মানুষের নজর নোংরা-ময়লার দিকে যায় না। নোংরা সহজে বোঝাও যায় না।
advertisement
6/6
আপাতভাবে বাসের সিট পরিষ্কার মনে হলেও, কোনওদিন একটা লাঠি দিয়ে বাসের সিটে মেরে দেখুন, এত ধুলো আর ময়লা বার হবে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why Bus Seats Are Blue?: বলুন তো, বেশিরভাগ বাসের সিট নীল কেন হয়? কেন থাকে অদ্ভুত সব ডিজাইন? কারণ জানলে মাথা ঘুরবে বনবনিয়ে