TRENDING:

Rain Alert| Latest Weather Forecast|| বিরাট স্বস্তি বঙ্গে! আজই বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
Latest Rain Alert: বিরাট স্বস্তি বঙ্গে। আজই বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানিয়ে দিল হাওয়া অফিস। তবে তাপমাত্রার কতটা হেরফের ঘটতে পারে, তা এখনই বলা সম্ভব নয়।
advertisement
1/7
বিরাট স্বস্তি বঙ্গে! আজই বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানিয়ে দিল হাওয়া অফিস
*দীর্ঘ বিরতির পর ভিজতে পারে উত্তরবঙ্গ। আরও কয়েকদিন উত্তরে শুষ্ক থাকলেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হতে পারে বুধবার। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি। 
advertisement
2/7
*হিমালয় সংলগ্ন বাকি উত্তর ভিজতে পারে বৃহস্পতিবারে। দু'তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রার পতন কতটা ঘটবে, সে ব্যাপারে নিশ্চিত নন আবহবিদরা। ফাইল ছবি। 
advertisement
3/7
*কবে বৃষ্টি হবে, চাতকপাখির মত তাকিয়ে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা জানা নেই। তবে দখিনা বাতাসের সৌজন্যে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। ফাইল ছবি। 
advertisement
4/7
*বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান না ঘটায় আকাশে মেঘ জমতে পারছিল না। তাই মেঘ মুক্ত আকাশে রোদে জ্বলছিল গোটা বাংলা। ফাইল ছবি। 
advertisement
5/7
*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি। 
advertisement
6/7
*শিলিগুড়ি থেকে কোচবিহার, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতও ঘটবে কয়েকটি জায়গায়। ফাইল ছবি। 
advertisement
7/7
*বৃষ্টি হলে তাপমাত্রা কতটা কমবে বা স্বস্তি কতটা মিলবে? আবহবিদরাও এ ব্যাপারে নিশ্চিত নন। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, “বর্তমান আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে পাহাড় এবং সমতলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রার কতটা হেরফের ঘটতে পারে, তা এখনই বলা সম্ভব নয়।' ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Rain Alert| Latest Weather Forecast|| বিরাট স্বস্তি বঙ্গে! আজই বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানিয়ে দিল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল