TRENDING:

Weather Updates: দার্জিলিংয়ে বৃষ্টি সঙ্গে হাড় কাঁপানো শীত! উত্তরের আবহাওয়ায় বড় বদল! জানুন

Last Updated:
Weather Updates: শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে! কনকনে ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ! জানুন হাওয়া অফিসের খবর
advertisement
1/5
দার্জিলিংয়ে বৃষ্টি সঙ্গে হাড় কাঁপানো শীত! উত্তরের আবহাওয়ায় বড় বদল! জানুন
বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। শীতের মুখে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতলজুড়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে সব।
advertisement
2/5
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এই দুই জেলাতেই হাড়কাঁপানো ঠান্ডা ঘন কুয়াশার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কালিম্পং আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই তিন  জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ায় জাঁকিয়ে শীতের আমেজ।ইতিমধ্যেই সকলের সঙ্গী হয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে।ইতিমধ্যেই শীতের আমেজে মেতে উঠেছে পাহাড় থেকে সমতল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Updates: দার্জিলিংয়ে বৃষ্টি সঙ্গে হাড় কাঁপানো শীত! উত্তরের আবহাওয়ায় বড় বদল! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল