TRENDING:

Weather Update: হলুদ এবং কমলা সতর্কতায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভাসতে চলেছে, বড় আপডেট

Last Updated:
বসন্তেই যেন শীত গ্রীষ্ম বর্ষা সব একসাথে হাজির! হলুদ এবং কমলা সতর্কতায় জারি হাই এলার্ট! বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা
advertisement
1/5
হলুদ এবং কমলা সতর্কতায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভাসতে চলেছে, বড় আপডেট
ফের শৈলশহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পাহাড় থেকে সমতল জুড়ে  বৃষ্টির জেরে শৈলশহরে জমজমাটি ঠান্ডা। শীতের পর বসন্তেও নাছোড়বান্দা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির জেরে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈলশহর। বসন্ত এবার ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার পাঁচ জেলাতেই জারি হলুদ এবং কমলা সতর্কতা।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়বে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীত বৃষ্টিকে বিদায় করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টির পরেই সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। বসন্তেই শীত গ্রীষ্ম বর্ষা মিলেমিশে একাকার।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: হলুদ এবং কমলা সতর্কতায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভাসতে চলেছে, বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল