TRENDING:

Rain Forecast: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে একনাগাড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস

Last Updated:
Rain Forecast: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
1/5
ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস
মালদহ: দিনভর ছিল মেঘলা আকাশ। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে গৌড়বঙ্গে। আগামী কয়েক দিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
2/5
সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।‌ গৌড়বঙ্গের জেলাগুলিতে কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
3/5
মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে জেলাগুলিতে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকছে। যে কোনও মুহূর্তে নেমে আসতে পারে বৃষ্টি।
advertisement
4/5
চলতি সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে।
advertisement
5/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Rain Forecast: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে একনাগাড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল