TRENDING:

North Bengal Weather Today: মকর সংক্রান্তিতেই শীতের কামব্যাক, বুধবার থেকে ফের কাঁপুনি উত্তরবঙ্গে! রইল IMD'র লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Today: মঙ্গলবার উত্তরবঙ্গে কমেছে কুয়াশার দাপট। সমতলের জেলাগুলিতে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ।
advertisement
1/5
মকর সংক্রান্তিতেই শীতের কামব্যাক, বুধবার থেকে ফের কাঁপুনি উত্তরবঙ্গে! রইল IMD'র আপডেট
বুধবার থেকেই ফের বঙ্গে জাঁকিয়ে পড়ছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস, মকর সংক্রান্তিতে শীতের ভরপুর আমেজ থেকে প্রতিটি জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা যেমন বাড়বে, তেমনই পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়া। তার আভাস পাওয়া গেল মঙ্গলবারেই। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
মঙ্গলবার উত্তরবঙ্গে অনেকটাই কমেছে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। পাহাড়েও ঝা চকচকে পরিবেশ। আকাশ মেঘমুক্ত থাকায় শৈলশহর দার্জিলিং থেকে থেকে উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গিয়েছে। পাশাপাশি হিমেল হাওয়ায় জমাটি ঠান্ডা উপভোগ করছেন মানুষ।
advertisement
3/5
এদিন শিলিগুড়িতে রোদ ঝলমলে আকাশ। হিমেলা হাওয়ায় ফিরেছে শেষ পৌষের কনকনে ঠান্ডার চেনা ছবি। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির আশপাশে। অন্যদিকে দার্জিলিংয়েও ঝা চকচকে আকাশ। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকেরা। শৈলশহরে ফের কিছুটা নেমেছে তাপমাত্রা। পারদ ঘোরাফেরা করছে ৬ থেকে ৭ ডিগ্রির কাছাকাছি।
advertisement
4/5
উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও ফিরছে ঠান্ডা। মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা থাকার আভাস দিয়েছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রা। এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে জেলায় জেলায়। নিম্নচাপের প্রভাবে গত দুদিনে যেভাবে তাপমাত্রায় হেরফের হয়েছিল, সেই বাধা কাটিয়ে আবার মেজাজে ফিরছে শীত।
advertisement
5/5
হাওয়া অফিসের দেওয়া সর্বশেষ আপডেট বলছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ভোর ও রাতের দিকে কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবেন মানুষ। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Today: মকর সংক্রান্তিতেই শীতের কামব্যাক, বুধবার থেকে ফের কাঁপুনি উত্তরবঙ্গে! রইল IMD'র লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল