Jalpaiguri News: চড়কের আগে শহরের রাস্তায় বহুরূপী, সেলফি তোলার হিড়িক স্থানীয় বাসিন্দাদের
- Reported by:SUROJIT DEY
- Published by:Sudip Paul
Last Updated:
Jalpaiguri News: টোটোয় চড়া দেব-দেবীদের দেখে ভিড় জমে যায় সাধারণ মানুষের।চোখে পড়ে সেলফি তোলার জন্য ছোটাছুটি করছেন। উৎসবের মধ্যে এই দৃশ্যগুলো শহরের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, যেখানে পুরনো ঐতিহ্য এবং আধুনিক সেলফি সংস্কৃতি একত্রিত হয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
advertisement
1/5

স্বর্গ থেকে সোজা মর্ত্যে শিব কালী! কাছ থেকে দেব দেবীকে দেখে উচ্ছসিত জলপাইগুড়িবাসী। চরকের আগে এ যেন এক অন্য ছবি ধরা পরল শহরে। শিব সাজে শহরের রাজপথে টোটো যাত্রা, চারপাশে উচ্ছ্বাসে ভরা ভক্ত ও উৎসুক জনতা।
advertisement
2/5
শিবের গাজন উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে সেলফি তোলার হিড়িক! শিব ও কালী সাজে সজ্জিত সন্ন্যাসীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর সাধারণ মানুষ তাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।
advertisement
3/5
শিবের গাজন উৎসবের সময়, শিব ও কালী সাজে দু'জন সন্ন্যাসী সেজে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন, যেমন নন্দী, ভৃঙ্গী, ভূতপ্রেত এবং দৈত্য-দানব.. এ এক ঐতিহ্য। সেই ছবি ধরা পরল জলপাইগুড়ির রাস্তায়। সঙ্গে নাচ, আবৃত্তি এবং শিবের নানান লৌকিক গানে মুখর পরিবেশ।
advertisement
4/5
টোটোয় চড়া দেব-দেবীদের দেখে ভিড় জমে যায় সাধারণ মানুষের।চোখে পড়ে সেলফি তোলার জন্য ছোটাছুটি করছেন। উৎসবের মধ্যে এই দৃশ্যগুলো শহরের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, যেখানে পুরনো ঐতিহ্য এবং আধুনিক সেলফি সংস্কৃতি একত্রিত হয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
advertisement
5/5
গাজন উৎসবের এই বিশেষ দিনে, জলপাইগুড়ি শহর যেন একটি উজ্জ্বল উত্সবে পরিণত হয়েছে, যেখানে সেলফি তোলা শুধু একটি আনন্দের মুহূর্ত নয়, বরং উৎসবের স্মৃতি হিসেবে সবাই তা ধরে রাখছেন।