TRENDING:

পছন্দের ক্রিকেটার দেখেই দর হাঁকলেন মালিকরা, কারোর দাম ১০ হাজার, কেউ আবার কম! মালদহে IPL'র ধাঁচে নিলাম

Last Updated:
Player Auction : গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে হবে এই খেলা। পছন্দসই খেলোয়াড়দের বিভিন্ন দামে কিনেছেন টিম মালিকরা।
advertisement
1/5
পছন্দের ক্রিকেটার দেখে চড়া দর হাঁকলেন মালিকরা, মালদহে IPL'র ধাঁচে নিলাম
দিল্লি বা কলকাতা নয়, এবার গ্রামেই আইপিএল ক্রিকেট খেলার ধাঁচে নিলাম খেলোয়াড়। মালদহের ইংরেজবাজার ব্লকের মহিপুরের রামকেলি এলাকায় গৌড় প্রিমিয়াম লীগ নামক একটি গ্রামীন কমিটির উদ্যোগে আয়োজন করা হল ক্রিকেট খেলার খেলোয়াড় নিলামের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২১৬ জন খেলোয়াড় অংশ নেন এই নিলামে প্রক্রিয়ায়। জেলার ১৬ টি ক্রিকেট টিম ক নিয়ে অনুষ্ঠিত হয় এই নিলাম প্রক্রিয়া। সেখানে নিলামে অংশগ্রহণ করতে আসা টিমগুলি কিনে নেয় তাদের পছন্দ মত‌ খেলোয়াড়দের।
advertisement
3/5
গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা। আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই খেলা। এই খেলায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও একটি বড় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার টাকা ও একটি বড় ট্রফি।
advertisement
4/5
খেলায় মোট ১১ জন খেলোয়াড়দের বেছে নেন নিলামে অংশগ্রহণকারী টিমের মালিকরা। কোন‌ও খেলোয়াড়কে এক হাজার টাকা তো আবার কোন‌ও খেলোয়াড়কে ১০ হাজার টাকায় কেনেন ক্রিকেট টিমের মালিকরা।
advertisement
5/5
গ্রামের এই গৌড় প্রিমিয়ার লীগ খেলার উদ্যোক্তা বাপি ঘোষ জানান, "ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াতে এই অভিনব নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গ্রামে খেলা করানো হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এবং ক্রিকেট টিম অংশগ্রহণ করেন এই নিলাম প্রক্রিয়ায়। আগামী জানুয়ারি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ গ্রামের গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খেলা। তার আগে খেলোয়াড় নিলামের আয়োজন করা হয়েছিল এদিন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
পছন্দের ক্রিকেটার দেখেই দর হাঁকলেন মালিকরা, কারোর দাম ১০ হাজার, কেউ আবার কম! মালদহে IPL'র ধাঁচে নিলাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল