TRENDING:

North Bengal Weather: পাহাড়ে হু-হু করে নামছে পারদ, জাঁকিয়ে ঠান্ডা! হিমেল পরশে আরও উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা, এক নজরে দেখুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং সমতল এলাকায় পারদ পতন অব্যাহত। সেই সঙ্গে কুয়াশা। তবে কুয়াশা কাটতেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা। বুধবার সারাদিন উত্তরের আবহাওয়া কেমন থাকবে, রইল তার আপডেট।
advertisement
1/5
পাহাড়ে হু-হু করে নামছে পারদ, জাঁকিয়ে ঠাণ্ডা! উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার সেরা সময়
ধীরে ধীরে রাজ্যের পারদ নামতে শুরু করেছে। জেলায় জেলায় বাড়ছে ঠান্ডার দাপট। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং সমতল এলাকায় পারদ পতন অব্যাহত। সেই সঙ্গে কুয়াশা। তবে কুয়াশা কাটতেই দেখা মিলছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। বুধবার সারাদিন উত্তরের আবহাওয়া কেমন থাকবে, রইল তার আপডেট।
advertisement
2/5
আজ সারাদিন উত্তরবঙ্গের আকাশ বেশ পরিষ্কার থাকবে। ঝা চকচকে পরিবেশ। সমতল থেকেও উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে বইছে হিমেল হাওয়া। পর্যটকদের জন্য দারুণ উপভোগ্য ওয়েদার উত্তরে।
advertisement
3/5
শিলিগুড়িতে পরিষ্কার আকাশ। মনোরম আবহ। কাঞ্চনজঙ্ঘার দর্শন সমতল থেকেও মিলছে। হালকা ঠাণ্ডা। তাপমাত্রা ২০ ডিগ্রি। দার্জিলিং এবং কালিম্পংয়েও ঝকঝকে আকাশ। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা যেন হাতের মুঠোয়। তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশে। ঠান্ডায় বেশ খুশী পর্যটকেরা।
advertisement
4/5
গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স এলাকায় হালকা কুয়াশার দেখা। গত চব্বিশ ঘণ্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ারে ঠান্ডা তুলনামূলক কম। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় কোচবিহার কাঁপছে। পরিষ্কার আকাশ হলেও শীতের আমেজ বেশ স্পষ্ট। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুরেও পরিষ্কার আকাশ। তবে ভালই ঠাণ্ডা রয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather: পাহাড়ে হু-হু করে নামছে পারদ, জাঁকিয়ে ঠান্ডা! হিমেল পরশে আরও উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা, এক নজরে দেখুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল