TRENDING:

North Bengal Weather Today: শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, পাহাড়ে খেল দেখাবে আবহাওয়া! এসে গেল আজকের উত্তরবঙ্গের ওয়েদারের মেগা আপডেট

Last Updated:
উত্তরবঙ্গের আকাশে আজ দেখা যাবে মায়াবি খেলা। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। এমনকি যারা শিলিগুড়িতে রয়েছেন তারা শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন।
advertisement
1/6
এসে গেল আজকের উত্তরবঙ্গের ওয়েদারের মেগা আপডেট
<strong>পার্থপ্রতিম সরকার</strong>: উত্তরবঙ্গের আকাশে আজ দেখা যাবে মায়াবি খেলা। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। এমনকি যারা শিলিগুড়িতে রয়েছেন তারা শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। পাহাড়ে হালকা মেঘের আনাগোনা থাকলেও মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য লক্ষ্য করা যাবে। যদিও আবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
2/6
শিলিগুড়িতে আকাশ চকচকে থাকার কারণে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য শহর থেকেই দেখা যায়। দুপুরের দিকে হালকা মেঘের সঞ্চার হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এরই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম।
advertisement
3/6
দার্জিলিংয়ের আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘের দেখা মিলতে পারে। মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি কালিম্পং এর ক্ষেত্রেও।
advertisement
4/6
জলপাইগুড়ির আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। জলপাইগুড়ির মতোই ডুয়ার্সের আকাশও পরিষ্কার থাকবে।
advertisement
5/6
জলপাইগুড়ি ও ডুয়ার্সের আকাশ পরিষ্কার থাকলেও আলিপুরদুয়ারের আকাশ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে। একইভাবে কোচবিহারের আকাশ ও মেঘলা থাকবে।
advertisement
6/6
উত্তর দিনাজপুরের আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘের দেখা মিলবে। দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার থাকবে। ইসলামপুর ও গঙ্গারামপুরের আকাশ ও পরিষ্কার থাকবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Today: শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, পাহাড়ে খেল দেখাবে আবহাওয়া! এসে গেল আজকের উত্তরবঙ্গের ওয়েদারের মেগা আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল