TRENDING:

North Bengal Weather Forecast: ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? জানালো আইএমডি

Last Updated:
North Bengal Weather Forecast: নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বানভাসি অবস্থা হয়েছিল। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের চোখরাঙানি শুরু হয়েছে।
advertisement
1/6
ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের
দু'দিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বানভাসি অবস্থা হয়েছিল কলকাতায়। ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের চোখরাঙানি শুরু হয়েছে।
advertisement
2/6
মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। আর এর প্রভাবেই নতুন করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি ধেয়ে আসবে বলেই জানানো হয়েছে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, এখন প্রশ্ন কী হবে উত্তরবঙ্গের? উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা জানার আগে জেনে নেওয়া যাক শুক্রবারের পরিস্থিতি।
advertisement
4/6
শুক্রবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে রোদ ঝলমলে আকাশের দেখা মেলার পাশাপাশি শহর থেকে হয়েছে কাঞ্চনজঙ্ঘা দর্শন। দার্জিলিং এর আকাশ পরিষ্কার থাকার ফলে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকরা। কালিম্পংয়ের আকাশও পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছে।
advertisement
5/6
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে।
advertisement
6/6
যদিও আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শুক্রবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Forecast: ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? জানালো আইএমডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল