TRENDING:

North Bengal Weather Forecast: দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ফের বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Forecast: উৎসবের মরশুমে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিল উত্তরবঙ্গ। আজ কেমন উত্তরের বিভিন্ন জেলার আবহাওয়া? একনজরে দেখে নিন।
advertisement
1/5
দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ফের বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে আবহাওয়া?
পুজো মিটতেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল উত্তরবঙ্গ। বিপর্যয়ের জেরে নানা জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্বস্তির খবর, দুর্যোগের ঘনঘটা শেষে উত্তরের আকাশে ফের উঁকি দিয়েছে সূর্য। আলিপুরদুয়ার, কোচবিহারে আকাশ পরিষ্কার।
advertisement
2/5
শিলিগুড়িতে রাতভর বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ পরিষ্কার। হালকা মেঘ রয়েছে। তাপমাত্রা ২৭ ডিগ্রি। জলপাইগুড়ি ও ডুয়ার্সেও পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ডূয়ার্সের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্সে পরিষ্কার আকাশ থাকলেও দার্জিলিংয়ের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। সেই সঙ্গেই আছে কুয়াশা। তবে মেঘের ফাঁক থেকেই উঁকি দিচ্ছে হালকা রোদ। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও দেখা যাচ্ছে একই ছবি। সেখানেও মেঘলা আকাশ। তার আড়ালে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও আকাশেও মেঘ নেই। সেখানেও রোদ ঝলমল করছে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই ছবি গঙ্গারামপুরেও।
advertisement
5/5
দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। সব মিলিয়ে, উত্তরবঙ্গের কোথাও আকাশে মেঘের আনাগোনা, কোথাও আবার রোদ ঝলমলে পরিবেশ। উত্তরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Forecast: দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ফের বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল