TRENDING:

Jalpesh Temple New Bridge: মসৃণ পথের এই নতুন ব্রিজ সোজা চলে যাবে জল্পেশ মন্দিরে, শ্রাবণী মেলার আগে উপহার রাজ্য সরকারের

Last Updated:
Jalpesh Temple New Bridge: পাশেই রয়েছে আরও একটি সেতু কিন্তু তার বেহাল দশা। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, তাই যাতায়াতের সমস্যাও অনেকটাই মিটে যাবে।
advertisement
1/5
মসৃণ পথের এই নতুন ব্রিজ সোজা চলে যাবে জল্পেশ মন্দিরে, শ্রাবণী মেলার আগে উপহার সরকারের
শ্রাবণীর আগে ‘উপহার’ জল্পেশে! খুলে গেল জল্পেশ পৌঁছনোর নতুন দ্বার। শ্রাবণী মেলার আগেই জল্পেশ যাত্রা আরও সাবলীল ও নিরাপদ করে তুলল সদ্য নির্মিত জর্দা নদীর উপর সেতু ও নতুন ফুটব্রিজ।
advertisement
2/5
প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার পূর্ণার্থী পায়ে হেঁটে পৌঁছন জল্পেশ মন্দিরে। এবার তাঁদের যাত্রাপথ হবে আগের থেকে অনেক বেশি মসৃণ ও নিরাপদ।
advertisement
3/5
পূর্ত দফতরের উদ্যোগে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে জর্দা নদীর নতুন সেতু। পাশাপাশি জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে জল্পেশ মেলাপ্রাঙ্গণ থেকে শিবচতুর্দশী দ্বার পর্যন্ত একটি আধুনিক ফুটব্রিজ ও দু’পাশের রাস্তা।
advertisement
4/5
জল্পেশের জর্দা নদীর পাশেই তৈরি হয় বিশেষ মঞ্চ। সেখানেই ধুমধাম করে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন হয়। স্থানীয় মানুষ বলছেন, এই সেতু ও ব্রিজ চালু হওয়ায় শুধু পূর্ণার্থীরা নন, বরং আশপাশের গ্রামের সাধারণ মানুষও উপকৃত হবেন।
advertisement
5/5
পাশেই রয়েছে আরও একটি সেতু কিন্তু তার বেহাল দশা। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, তাই যাতায়াতের সমস্যাও অনেকটাই মিটে যাবে। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ৬১ জনের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। উন্নয়নের এই পরিকাঠামোতে জল্পেশ যেন আরও কাছের হয় সকলের—এটাই এখন আশার আলো!
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpesh Temple New Bridge: মসৃণ পথের এই নতুন ব্রিজ সোজা চলে যাবে জল্পেশ মন্দিরে, শ্রাবণী মেলার আগে উপহার রাজ্য সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল