TRENDING:

IMD Weather Update: ঝমঝমিয়ে আসছে...! প্রবল ঝড়-বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, তুমুল ঝোড়ো হাওয়া, আগামী ৪-৫ দিনে আবহাওয়ার বিরাট ভোলবদল উত্তরে, জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: পাহাড়ে মেঘ আর রোদের লুকোচুরি খেলা অন্যদিকে সমতলে সূর্যের চোখ রাঙানিতে কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গবাসী! স্বস্তির বৃষ্টি কবে সেদিকেই তাকিয়ে উত্তরঙ্গবাসী।
advertisement
1/5
ঝমঝমিয়ে আসছে...! প্রবল ঝড়-বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, তুমুল ঝোড়ো হাওয়া, ৪-৫ দিনে বিরাট ভোলবদল
পাহাড়ে মেঘাচ্ছন্ন আকাশ সমতলে রোদের ঝলকানি তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী। দার্জিলিঙে হালকা তাপমাত্রা কমলেও সমতলে তাপমাত্রা ৩০ পাড়। সকাল থেকেই মাথার উপর চোখ রাঙ্গাচ্ছে সূর্য।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে মেঘের আড়ালে রোদের লুকোচুরি খেলা, অন্যদিকে সমতলে ঝলসানো গরমে নাভিশ্বাস দশা। তবে দিন গড়ানোর সঙ্গেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। উত্তুরে হাওয়ার সঙ্গে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। হলুদ সতর্কতায় উত্তরের ৫ জেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টি।
advertisement
4/5
আইএমডি-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের প্রত্যেক জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। পাহাড়ের পাশাপাশি রেহাই পাবে না সমতলও। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিতে ভাসবে প্রত্যেক জেলা।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। টানা গরমের পর এবার দফায় দফায় বৃষ্টিপাতের জেরে ভাসবে উত্তরবঙ্গের একাধিক জেলা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: ঝমঝমিয়ে আসছে...! প্রবল ঝড়-বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, তুমুল ঝোড়ো হাওয়া, আগামী ৪-৫ দিনে আবহাওয়ার বিরাট ভোলবদল উত্তরে, জানিয়ে দিল IMD
Open in App
হোম
খবর
ফটো
লোকাল