Uttar Pradesh News: একটি সবজির জন্য ২৯ জন খুন! কী এমন সবজি? উত্তরপ্রদেশের সেই ঘটনা! বনের সবচেয়ে বড় সন্ত্রাস লুকিয়ে আছে কাটরুয়ার আড়ালে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Biswas
Last Updated:
Uttar Pradesh News: এই কাটরুয়ার সুবাস সেই সব মানুষের মনে ১৯৯২ সালের ৩১ জুলাইয়ের ভয়াবহ স্মৃতিও জাগিয়ে তোলে, যখন খলিস্তানি সন্ত্রাসীরা বনে ২৯ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল।
advertisement
1/7

আজকাল উত্তরপ্রদেশের পিলিভিট জেলার বাজারে কাটরুয়া প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তরাই অঞ্চলের মানুষ এই অনন্য সবজির জন্য পাগল। কিন্তু, এই কাটরুয়ার সুবাস সেই সব মানুষের মনে ১৯৯২ সালের ৩১ জুলাইয়ের ভয়াবহ স্মৃতিও জাগিয়ে তোলে, যখন খলিস্তানি সন্ত্রাসীরা বনে ২৯ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল।
advertisement
2/7
শাল গাছের শিকড় থেকে কাটরুয়া জন্মায়: কাটরুয়া হল একটি বিশেষ ধরনের বন্য সবজি, যা বর্ষাকালে শাল গাছের শিকড়ে জন্মায়। পিলিভিট এবং লখিমপুরের জঙ্গলে এটি খুঁজে-পেতে গ্রামবাসীরা মাটি খুঁড়ে তুলে আনে। এর পর ব্যবসায়ীরা এটি বরেলি, পিলিভিট, লখিমপুরের বাজারে পাঠিয়ে দেয়।
advertisement
3/7
যদিও এর উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু, সকলের যোগসাজশে এই বিক্রির ধারা বছরের পর বছর ধরে চলে আসছে। এ হেন কাটরুয়া কেবল একটি সবজি নয়, এটি তরাইয়ের অনেক পরিবারের জন্য একটি বেদনাদায়ক স্মৃতিও বটে।
advertisement
4/7
কাটরুয়া সংগ্রহ করতে যাওয়া ২৯ জন গ্রামবাসীর মৃত্যু: সিনিয়র সাংবাদিক তারিক কুরেশি বলেন যে, ১৯৯২ সালের ৩১ জুলাই পিলিভিটের শিবনগর এবং ঘুংচাই গ্রামের ২৯ জন গ্রামবাসী কাটরুয়া সংগ্রহ করতে মালা রেঞ্জের জঙ্গলে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা ফিরে না আসায় তাঁদের পরিবার চিন্তিত হয়ে পড়ে। সেই সময়ে পিলিভিট খলিস্তানি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। ভয়ের কারণে প্রথম দিন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু, পরের দিন ২৯ জনের নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য জেলা থেকে বাহিনী ডেকে তল্লাশি অভিযান শুরু করা হয়।
advertisement
5/7
সিঙ্গাঘাটে ২৯ জনের মৃতদেহ পাওয়া যায়: বেশ কয়েকদিন ধরে তল্লাশির পর মালা রেঞ্জের সিঙ্গাঘাট এলাকা থেকে ২৯ জন গ্রামবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের সকলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এই গণহত্যা কাটরুয়া ঘটনা নামে পরিচিত এবং এই ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দেয়। টাকার লোভ এবং ক্ষুধা এই গ্রামবাসীদের জঙ্গলে নিয়ে যায়, কিন্তু, তাঁরা আর ফিরে আসেননি।
advertisement
6/7
১৯ বছর ধরে মামলাটি চলেছিল: এই মামলাটি বহু বছর ধরে আদালতে চলেছিল। ২০১১ সালেপ্রমাণের অভাবে সমস্ত অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছিল। এই রায় ছিল ভুক্তভোগী পরিবারের জন্য দ্বিতীয় ধাক্কা। আজও সেই পরিবারগুলি ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে।
advertisement
7/7
বনের আর্তনাদ চাপা পড়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে: আজ যখন বাজারে কাটরুয়ার বিক্রি তুঙ্গে, তখন অনেক বৃদ্ধ গ্রামবাসীর চোখ ভিজে ওঠে। এই সবজির স্বাদ আর তাঁদের কাছে মোহময় নয়, বরং তা যেন একটি অব্যক্ত ভয়। যাঁরা এই ঘটনা সম্পর্কে জানেন, তাঁরা আজ সেই বন আর কাটরুয়ার দিকে ফিরে তাকান না।