Summer 2026: গত ৫০ বছরে এই প্রথম,মার্চের প্রথম সপ্তাহেই দিল্লির তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি, তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
তীব্র গরমে জ্বলছে দিল্লি! গত ৫০ বছরের সব রেকর্ড ভেঙেচুড়ে দিল এই বছর মার্চের প্রথম সপ্তাহেই দিল্লির তাপমাত্রা! শনিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। গত ৫০ বছরে মার্ভের প্রথম সপ্তাহে এটিই ছিল উষ্ণতম দিন
advertisement
1/7

পুড়ছে দিল্লি, তাও আবার মার্চের শুরুতেই! মার্চের প্রথম সপ্তাহেই রাজধানীর তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। শনিবারের তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। 'মানিকন্ট্রোল'-এর প্রতিবেদন জানাচ্ছে, এক আইএমডি আধিকারিক পিটিআই কে জানিয়েছে, গত ৫০ বছরে মার্চের প্রথম সপ্তাহে এই তাপমাত্রা সর্ব্বোচ্চ। আইএমডি আধিকারিক জানান, '' শনিবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রথম সপ্তাহের নিরিখে গত ৫০ বছরে এটিই সবচেয়ে উষ্ণ দিন।''
advertisement
2/7
গত ৫০ বছরের আবহাওয়ার তথ্য অনুযায়ী, শহরের প্রধান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সফদরজং-এ মার্চের প্রথম সাত দিনে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই বছরটা ছিল ১৯৯৯ সাল, ৫ মার্চ।
advertisement
3/7
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র ২০১১ সাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০১৬ সালে, যখন ৪ মার্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/7
এর আগে মার্চের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়েছে। ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। ২০২১ সালে ১১ মার্চ দিল্লিতে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালের ২৭ মার্চ ৩৭ ডিগ্রি এবং ২০২৫ সালের ১৪ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
দিল্লিতে মার্চ মাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৪৫ সালের ৩১ মার্চ এহেন তাপমাত্রায় 'পুড়েছিল' রাজধানী। পালমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি বেশি, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। লোধি রোড স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৮ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি বেশি।রিজ স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি।
advertisement
6/7
আইএমডি জানিয়েছে, শনিবার গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
advertisement
7/7
এদিকে শনিবার শহরের বায়ুর মানেরও বিপুল অবনতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, বিকেল ৪টের সময় ২৪ ঘণ্টার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ২৪৬ (খারাপ)। একদিন আগেই AQI ছিল ১৭০ (মাঝারি)।