Marriage Chaos: বিয়ের একদিন আগে বরের মোবাইলে 'বিশেষ' ম্যাসেজ, ভিডিও দেখেই বিয়ে বাতিল পাত্রের!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Marriage Chaos: রাজস্থানের ২৩ বছর বয়সী একটি মেয়ের বিয়ে সুরাটের এক ব্যক্তির সঙ্গে হওয়ার কথা ছিল৷ কিন্তু সেই ব্যক্তির কাছে এমন একটি ম্যাসেজ পৌঁছয়, যার কারণে বিয়েটাই বাতিল হয়ে গিয়েছে। ওই ম্যাসেজে মেয়েটির ব্যক্তিগত ভিডিও ছিল...
advertisement
1/7

জানা গিয়েছে, রাজস্থানের ২৩ বছর বয়সী একটি মেয়ের বিয়ে সুরাটের এক ব্যক্তির সঙ্গে হওয়ার কথা ছিল৷ কিন্তু সেই ব্যক্তির কাছে এমন একটি ম্যাসেজ পৌঁছয়, যার কারণে বিয়েটাই বাতিল হয়ে গিয়েছে। ওই ম্যাসেজে মেয়েটির ব্যক্তিগত ভিডিও ছিল, যা পাত্রের পরিবারে পাঠানো হয়েছিল, যার পর পাত্র বিয়ে ভেঙে দেয়।
advertisement
2/7
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম জিশান৷ যার পূর্ণ নাম পুলিশ জানে না৷ অভিযোগ যে, ওই ব্যক্তি মেয়ের পরিবারকে হুমকি দিয়েছিল যে, মোটা টাকা না পেলে মেয়ের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে সে৷
advertisement
3/7
বিয়ে বাতিল হওয়ার পর, মেয়েটির দাদা রাজস্থানের চূরু জেলার কোতওয়ালি পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন, যেটি পরে লিম্বায়াত পুলিশকে স্থানান্তরিত করা হয়।
advertisement
4/7
পুলিশ জিশানের বিরুদ্ধে ধর্ষণ এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছে। এছাড়াও তার বাবা, মা এবং ভাইকেও অপরাধে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। এফআইআর-এ বলা হয়েছে, অভিযুক্ত এবং ভুক্তভোগী উভয়েই চূরুর বাসিন্দা, কিন্তু সুরতে থাকেন।
advertisement
5/7
জিশান প্রথমে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করে এবং তার সঙ্গে ছবি তোলে। সেই ছবিগুলো ব্যবহার করে সে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং হুমকি দেয় যে, যদি সে তার সঙ্গে হোটেলে না যায়, তবে ওই ছবি তার পরিবারকে দেখিয়ে দেবে।
advertisement
6/7
সে সুরাটের হোটেলে মেয়েটিকে ধর্ষণ করে এবং সেই মুহূর্তের ভিডিও করে রাখে। পরে সে টাকা দাবি করে এবং না দিলে, ভিডিও প্রকাশ করার হুমকি দেয়।
advertisement
7/7
যখন মেয়েটির বিয়ে চূরুর একজন ব্যক্তির সঙ্গে স্থির হয়, তখনও জিশান তাকে হুমকি দেয় এবং বলে যে, সে অন্য ব্যক্তির সাথে বিবাহ করতে পারবে না। ১১ নভেম্বর ছিল বিয়ের তারিখ৷ জিশান তার অন্তরঙ্গ ভিডিও একদিন আগেই ছেলের পরিবারকে পাঠায়।