Pahalgam Attack Mastermind Eliminated: ভারতীয় মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল যারা, পহেলগাঁও হানার মূল চক্রীকে নিকেশ করল ভারতীয় সেনা, বদলা পূরণ হল এতদিনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack Mastermind Eliminated: ভারতীয় সেনার মেগা সাফল্য, এল আসল বদলা, খতম পহেলগাম জঙ্গি হানার মাস্টারমাইন্ড হাসিম মুসা
advertisement
1/5

পহেলগাও জঙ্গি হামলার ভয়ঙ্কর রক্তাক্ত স্মৃতি এখনও সকলের মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে৷ তারপর ভারতের পাল্টা অপারেশন সিঁদুর হলেও পহেলগাম জঙ্গি হামলার মূল অপরাধীদের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ এবার সেই আক্ষেপ শেষ হল৷ নিকেশ পহেলগামের জঙ্গি হানার মাস্টারমাইন্ড হাসিম মুসা৷
advertisement
2/5
শ্রীনগর জেলার উপকণ্ঠে অবস্থিত লিদওয়াসের জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে 'অপারেশন মহাদেব'। সূত্রের খবর, লিদওয়াস এলাকার ঘন জঙ্গলে চারজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনাবাহিনী। খতম হামজা, ইয়াসির৷
advertisement
3/5
২২ এপ্রিল, সন্ত্রাসীরা পাহেলগামের বৈসরান উপত্যকায় আক্রমণ করে। এই সন্ত্রাসীরা পর্যটকদের তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপর তাদের গুলি করে। এই আক্রমণে ২৬ জন পর্যটক প্রাণ হারান, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন।
advertisement
4/5
এই হামলার দায় প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) দাবি করেছিল, যা পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি ফ্রন্ট বলে মনে করা হয়।
advertisement
5/5
তবে পরে তারা এই হামলায় কোনও জড়িত থাকার কথা অস্বীকার করে৷ সূত্রের খবর, লিদওয়াস এলাকার ঘন জঙ্গলে চারজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনাবাহিনী।