আগামী ৩ দিন...! প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া কাঁপাবে ৮ রাজ্য, চড়চড় করে চড়বে পারদ কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস! দেশের একাধিক রাজ্যে সতর্কতা ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতের। বসন্তের শুরুতেই গরমের চিড়বিড়ানি বাড়বে কোন কোন রাজ্যে? আবহাওয়ার সর্বশেষ আপডেট বিরাট চমক দেশ জুড়ে! দেখে নিন রাজ্যের পূর্বাভাস কী বলছে?
advertisement
1/12

ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। আবহাওয়া দফতর আইএমডি-র পূর্বাভাস অনুসারে, আজ থেকে আগামী তিন দিন একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে, উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
advertisement
2/12
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তামিলনাড়ুর এড়োরে (ERODE) পারদ ছুঁয়েছিল সর্বাধিক তাপমাত্রা। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্জাবের ভাতিন্দাতে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
advertisement
3/12
দুর্যোগপূর্ণ আবহাওয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী কয়েক দিন এই আবহাওয়াই থাকবে বলেই পূর্বাভাসে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে একাধিক রাজ্যে।
advertisement
4/12
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতার সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বেশ কিছু অংশে।
advertisement
5/12
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। মধ্যপ্রদেশ বিদর্ভ ও ছত্তিশগড়েও এই পরিস্থিতি থাকবে। অসম, মেঘালয়, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে হালকা ঝড়ো হাওয়া।
advertisement
6/12
আজ বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশে। তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডে। আগামী তিন দিনে তাপমাত্রা বাড়বে ক্রমশ উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
7/12
উত্তর-পশ্চিম ভারতের সমতলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারতম্য হতে পারে উত্তর পশ্চিম ভারতে। পরবর্তী তিন দিনে তাপমাত্রার পরিবর্তন হবে না।
advertisement
8/12
মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও বিদর্ভে আগামী দুদিনে তাপমাত্রা কিছুটা কমবে। পরবর্তী চারদিনে তাপমাত্রা ফের বাড়বে। মহারাষ্ট্রের তাপমাত্রা বাড়বে আগামী পাঁচ দিনে। আগামী পাঁচদিন গুজরাতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। বাকি দেশের আর কোথাও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে।
advertisement
9/12
আবহাওয়ার সিস্টেম:মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ঘূর্ণবর্তে পরিণত হবে আজ, বুধবার। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ করে রয়েছে। তবে পূর্বাভাস বলছে, ক্রমশ দুর্বল হবে এই সিস্টেম।
advertisement
10/12
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি ওড়িশার উপর দিয়ে গিয়েছে।
advertisement
11/12
কর্ণাটক থেকে মারাঠাওয়াড়া এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর গুজরাত পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থানের উপর দিয়ে গিয়েছে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর পূর্ব ভারত সংলগ্ন এলাকায়।
advertisement
12/12
উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার।