TRENDING:

IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টা...! ঝড়-বৃষ্টি-দুর্যোগ কাঁপাবে ৫ রাজ্য, ৫৫ কিমি/ঘণ্টা বেগে বাতাসের হুঁশিয়ারি, ঝাঁঝাপোড়া গরম কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা! আচমকা আমূল বদলে গেল আবহাওয়া। দেশ জুড়ে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা কোথায় পৌঁছবে? কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি দুর্যোগের হুঁশিয়ারি! কী হতে চলেছে আগামী দু'দিন? আবহাওয়ার মেগা খেলা শুরু দেশজুড়ে!
advertisement
1/13
আগামী ২৪ ঘণ্টা...! ঝড়-বৃষ্টি কাঁপাবে ৫ রাজ্য, ঝাঁঝাপোড়া গরম কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়?
ফেব্রুয়ারিতেই আবহাওয়ার চরম ভোলবদল দেশ জুড়ে। একদিকে প্রচণ্ড দাবদাহ শুরু হয়ে গিয়েছে একাধিক রাজ্যে। তারই মধ্যে, উত্তর ভারতের আকাশ হঠাৎ করেই বদলালো রং। রাজধানী দিল্লিতে এদিন সকাল শুরু হয়েছিল ঘন কালো মেঘের আড়ালে।
advertisement
2/13
সূর্যের আলো নয়, বরং মেঘের গুরুগম্ভীর গর্জন এবং শিরশিরে ঠান্ডা হাওয়ার ঝাপটে শুরু হয়ে শীত শেষের সকাল। এই অসময়ের বৃষ্টিতে কার্যত গত কয়েকদিন ধরেই পারদ উচ্চগামী। ৩০ ডিগ্রি ছাড়িয়ে ক্রমশ বাড়ছে গরম।
advertisement
3/13
পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী দিল্লি-সহ নয়ডা, পঞ্জাব এবং রাজস্থানের অনেক এলাকায় কেবল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই হয়নি, কিছু জায়গায় শিলাবৃষ্টিও চলেছে নাগাড়ে। যা আবহাওয়ায় কিছুটা ঠান্ডা ভাব ফিরিয়ে এনেছে।
advertisement
4/13
আবহাওয়ার সিস্টেম।উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার পশ্চিমী ঝঞ্ঝা সরে পঞ্জাবের উপর অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
advertisement
5/13
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে।
advertisement
6/13
সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পূর্ব ভারত সংলগ্ন এলাকায়। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং দক্ষিণ কেরল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পঞ্জাবের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
7/13
একটি অক্ষরেখা রয়েছে উত্তর-পূর্ব আরব সাগর থেকে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত। যেটি গুজরাত এবং রাজস্থানের উপর দিয়ে রয়েছে।
advertisement
8/13
ভিন রাজ্যের আবহাওয়া:*গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল কেরলের কোচিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরপ্রদেশের বান্দাতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ, বৃহস্পতিবার ও কাল শুক্রবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং ওড়িশাতে।
advertisement
9/13
১৯ ও ২০ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি থাকবে রাজধানী দিল্লিতে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে থাকবে বৃষ্টির হুঁশিয়ারি। রাজস্থানেও একই পরিস্থিতি। পঞ্জাব হরিয়ানা রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টির আশঙ্কা। দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশেও থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/13
উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে, তারপরও আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
advertisement
11/13
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে।
advertisement
12/13
বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি তামিলনাড়ু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা।
advertisement
13/13
বাংলার আবহাওয়া:আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের মতো ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার নাগাদ হতে পারে বৃষ্টিপাত।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টা...! ঝড়-বৃষ্টি-দুর্যোগ কাঁপাবে ৫ রাজ্য, ৫৫ কিমি/ঘণ্টা বেগে বাতাসের হুঁশিয়ারি, ঝাঁঝাপোড়া গরম কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল