TRENDING:

IMD Weather Update: আগামী তিনদিন...! ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৮ রাজ্যে, মার্চেই 'মে' মাসের 'লু' অনুভূতি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ২, ৩, ৪, ৫ মার্চ! ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৮ রাজ্যে, মার্চেই 'মে' মাসের 'লু' অনুভূতি হবে একাধিক রাজ্যে। ৪ থেকে ৭ মার্চ আবহাওয়ার বিরাট পরিবর্তন রাজ্যে রাজ্যে। ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বদল। আইএমডি দিল বড় আপডেট।
advertisement
1/14
আগামী তিনদিন..! ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৮ রাজ্যে, মার্চে 'মে' মাসের অনুভূতি, কী হবে বাংলায়?
৪ মার্চ থেকে ৭ই মার্চ গুজরাতে চলবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। কোঙ্কন এবং গোয়াতে গরম এবং অস্বস্তি থাকবে চার এবং পাঁচই মার্চ। কোঙ্কন এবং গোয়াতে গরম এবং অস্বস্তি থাকবে চার এবং পাঁচই মার্চ।
advertisement
2/14
উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আবহাওয়া সক্রিয় থাকবে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
3/14
এছাড়াও, ১ মার্চ থেকে পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপ-হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে একইরকম আবহাওয়া।
advertisement
4/14
ভিনরাজ্যের আবহাওয়া:গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্জাবের অমৃতসরে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/14
পয়লা মার্চ থেকে তিন দিন ঝোড়ো বাতাস বইতে পারে। দমকা গতিতে বাতাস বইতে পারে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা সংলগ্ন উত্তর-পশ্চিমের সমতলের রাজ্যগুলিতে। জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আছে ৪ থেকে ৭ মার্চ।
advertisement
6/14
হোলিতে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত সতর্কতা:দেশের অনেক রাজ্যে দোল ও হোলিতেও বৃষ্টি হবে। আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে যে ২, ৩, ৪ এবং ৫ মার্চ তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ, আন্দামান-নিকোবর, মাহে, করাইকাল, পুদুচেরি, ইয়ানম এবং রায়লসীমায় ভারী বৃষ্টিপাত হবে।
advertisement
7/14
এছাড়াও, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২, ৩, ৪ এবং ৫ মার্চ পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।
advertisement
8/14
উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে ক্রমশ। উত্তর-পশ্চিম ভারতের সমতলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।
advertisement
9/14
পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিনদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তারপর থেকে তাপমাত্রা একই রকম থাকবে পরবর্তী চার দিন।
advertisement
10/14
আবহাওয়ার সিস্টেম:দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও।কোমরিন এলাকা থেকে একটি অক্ষরেখা বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। যেটি তামিলনাডু কর্নাটক এবং মারাঠাওয়াড়ার উপর দিয়ে গিয়েছে।
advertisement
11/14
আরও একটি অক্ষরেখা কোমোরিন এলাকা থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত গিয়েছে। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাত উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্য অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত।
advertisement
12/14
সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারত সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় এবং ৪ঠা মার্চ বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
advertisement
13/14
বাংলার আবহাওয়া:সুখবর বাংলায়। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।
advertisement
14/14
দক্ষিণবঙ্গের কলকাতা-সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গেছে। আগামীকাল সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে; সামান্য উপরেও থাকতে পারে দু এক জেলায়।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: আগামী তিনদিন...! ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৮ রাজ্যে, মার্চেই 'মে' মাসের 'লু' অনুভূতি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল