TRENDING:

IMD Weather Update: ১০, ১১, ১২, ১৩ মার্চ...! বজ্রবিদ্যুৎ, ঝমঝমিয়ে বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৯ রাজ্য, তাপপ্রবাহ হুঁশিয়ারি ৮ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: আগামী ৩ দিন! ঝমঝমিয়ে বৃষ্টি, দমকা হাওয়ার তাণ্ডব। একাধিক সিস্টেমের জেরে পাল্টাচ্ছে আবহাওয়ার মুড। পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপর আছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশা, ছত্রিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত।
advertisement
1/11
১০, ১১, ১২, ১৩ মার্চ...! বজ্রবিদ্যুৎ, ঝমঝমিয়ে বৃষ্টি কাঁপাবে ১৯ রাজ্য, কী হবে বাংলায়?
পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপর আছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশা, ছত্রিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত।
advertisement
2/11
উত্তর-পূর্ব অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ তামিলনাড়ু থেকে কর্ণাটক পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। যেটি কর্ণাটকের ইন্টিরিয়র এলাকার উপর দিয়ে গিয়েছে।
advertisement
3/11
সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারত সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়।
advertisement
4/11
ভিন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস:গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল গুজরাতের রাজকোট এবং সুরেন্দ্রনগরে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মধ্যপ্রদেশের রাজগড়ে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/11
জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে প্রবল বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ কিছু এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
6/11
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা মিজোরাম, সিকিম, বিহার, কেরল ও মাহেতে।
advertisement
7/11
হিমাচল প্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আজ তাপপ্রবাহের পরিস্থিতি। হিমাচল প্রদেশের কিছু অংশে চরম তাপপ্রবাহ চলবে। ১০ এবং ১১ মার্চ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম রাজস্থান গুজরাত, কঙ্কন এবং গোয়ার কিছু অংশে।
advertisement
8/11
গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাতে। কঙ্কনে গরম এবং অস্বস্তি থাকবে। সৌরাষ্ট্র এবং কচ্ছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে সোম থেকে বুধবারের মধ্যে। অন্ধ্রপ্রদেশ তামিলনাডু এবং রয়েলসীমাতে গরম অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
9/11
জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ১১ মার্চ। হিমাচল প্রদেশে ১১ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ সহ বৃষ্টি তুষারপাত হওয়ার আশঙ্কা। উত্তরাখণ্ডে চলবে তুষারপাত ও বৃষ্টি।
advertisement
10/11
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে সিকিম এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা ১০ই মার্চ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে নয় ও দশই মার্চই দুর্যোগ হুঁশিয়ারি। ঝাড়খণ্ডে ১১ ই মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা ১০ থেকে ১৩ ই মার্চ। কেরল, মাহে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
11/11
বাংলার আবহাওয়া:কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: ১০, ১১, ১২, ১৩ মার্চ...! বজ্রবিদ্যুৎ, ঝমঝমিয়ে বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৯ রাজ্য, তাপপ্রবাহ হুঁশিয়ারি ৮ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল