Hailstorm Alert: আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় খেলা! শিলাবৃষ্টি, ঝড়বৃষ্টির ভয়ঙ্কর রূপ, ভারী থেকে অতিভারী ঝড়জলের সম্ভাবনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Hailstorm Alert: ঝড়বৃষ্টি, ভারী বৃষ্টির বড়সড় আপডেট, শিলাবৃষ্টির সঙ্গে কাঁপাবে ঝোড়ো হাওয়াও
advertisement
1/12

আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬, পশ্চিম মধ্যপ্রদেশে জোরদার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে ৷ ১৮ ফেব্রুয়ারি পঞ্জাব, হরিয়ানা ও পূর্ব রাজস্থানের বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
ন্যূনতম তাপমাত্রা উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ৷ জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে আগামী ১৭ ও ১৮-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
১৮ ফেব্রুয়ারি পশ্চিম উত্তরপ্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজস্থানে আগামী ১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এরফলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যাবে, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টির খেলা শুরু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
মধ্য ভারতে আগামী ২৪ ঘণ্টায় ৩-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হতে পারে ৷ গুজরাতে আগামী চারদিনে তাপমাত্রা বাড়তে পারে ৷ মহারাষ্ট্রের দক্ষিণে আগামী ২দিন তাপমাত্রা বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
পূর্ব ভারতে আগামী তিনদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবেনা ৷ ভারতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হতে পারে, কয়েকটি প্রণালী সক্রিয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
পূর্ব ইকোটোরিয়াল ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমবঙ্গে কাছাকাছি দক্ষিণ-পশ্চিম সামুদ্রিক এলাকায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রতলে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ৷ এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার পরে একটি ঘূর্ণাবর্ত মধ্য পাকিস্তানের কাছাকাছি পঞ্জাবের নীচু স্তরে ট্রোপোস্ফিয়ারিক স্তর অবস্থিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
পঞ্জাবের কাছের বেশ কিছু এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ উত্তর-পূর্ব ভারতে ১২.৬ কিমি উচ্চতা পর্যন্ত দুরন্ত গতিবেগের ফলে সাবট্রপিক্যাল পশ্চিমী ঝঞ্জা তৈরি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
ওড়িশার ও অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সকাল ঘন কুয়াশায় ঘেরা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ১৭-২২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বাংলার উপকূলে ঘূর্ণাবর্ত ছড়িয়ে পড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
ভারত মহাসাগর, শ্রীলঙ্কার উপকূল, বিভিন্ন উপকূলে বইবে ঝোড়ো হাওয়া ৷ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷