TRENDING:

Cyclonic Circulation IMD: ২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! ভারী বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি ৬ রাজ্যে, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল IMD

Last Updated:
Cyclonic Circulation IMD: আবহাওয়ার বিরাট রদবদল শুরু হয়ে গিয়েছে দেশের একাধিক এলাকা জুড়ে। ক্রমশ খারাপের দিকে মোড় নিচ্ছে আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দফতর, আইএমডি আগামী ২১ এবং ২২ ফেব্রুয়ারি বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়? দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
1/17
২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! ভারী বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, কী হবে বাংলায়?
ভোল বদলাচ্ছে আবহাওয়া। ফেব্রুয়ারির মাঝ থেকেই কার্যত নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার খেলা শুরু হয়ে গিয়েছে দেশের আবহাওয়ায়। আর তারই জেরে আগামী কয়েকদিন বেশ দুর্যোগ পরিস্থিতি হতে চলেছে একাধিক রাজ্যে। ছাড় পাবে না বাংলাও।
advertisement
2/17
ভোল বদলাচ্ছে আবহাওয়া! ফেব্রুয়ারির মাঝ থেকেই কার্যত নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার খেলা শুরু হয়ে গিয়েছে দেশের আবহাওয়ায়। আর তারই জেরে আগামী কয়েকদিন বেশ দুর্যোগ পরিস্থিতি হতে চলেছে একাধিক রাজ্যে। ছাড় পাবে না বাংলাও।
advertisement
3/17
পূর্বাভাস বলছে, আগামী ২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-ঝড় কাঁপাবে এই রাজ্যগুলি! আবহাওয়ার আপডেট দিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর আইএমডি। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই সমস্ত এলাকায়।
advertisement
4/17
ভারী বৃষ্টিপাতের সতর্কতা: আইএমডি-র পূর্বাভাসে ইঙ্গিত, দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।
advertisement
5/17
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ ও ২২ ফেব্রুয়ারি তামিলনাড়ু, কেরল এবং মাহে-র কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, তীব্র বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/17
২৩-২৪ ফেব্রুয়ারি এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:এছাড়াও, ২২ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে, ২৩ ফেব্রুয়ারি বিদর্ভে এবং ২৩-২৪ ফেব্রুয়ারি ছত্তিশগড় ও ওড়িশায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও উচ্চ উচ্চতায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/17
আবহাওয়ার সিস্টেম:পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ২২ শে ফেব্রুয়ারি রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
8/17
একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিকে।
advertisement
9/17
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পূর্ব ভারত সংলগ্ন এলাকায়।
advertisement
10/17
উত্তর-পূর্ব অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত যেটি তামিলনাড়ু এবং কেরলের উপর দিয়ে রয়েছে। গুজরাত থেকে হরিয়ানা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে।
advertisement
11/17
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে প্রবল বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে দক্ষিণ ভারতে। ২১ ও ২২ ফেব্রুয়ারি শনি এবং রবিবার তামিলনাড়ু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
12/17
উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি।
advertisement
13/17
অন্যদিকে আইএমডি-র পূর্বাভাস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে দেশজুড়ে। উত্তর পশ্চিম ভারতে আগামী সাত দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতে।
advertisement
14/17
আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা কমবে মহারাষ্ট্রে। আগামী দু'দিনে তাপমাত্রা বাড়বে গুজরাতে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। তবে সারাদেশে অন্যান্য প্রান্তে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
15/17
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শ্রীলঙ্কা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
16/17
বাংলার আবহাওয়া:আগামী সাত দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ দিনই শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
17/17
মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclonic Circulation IMD: ২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! ভারী বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি ৬ রাজ্যে, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল