Budget 2026: বাজেটে ভারত থেকে বিপুল টাকা পাচ্ছে ভুটান, মরিশাস থেকে মঙ্গোলিয়া! কোন দেশের জন্য কত বরাদ্দ হল?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Budget 2026: বাজেটে প্রতি বছরই প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশগুলির জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্র। এবারও তার ব্যাতিক্রম হয়, কিছু দেশের জন্য বরাদ্দ বেড়েছে বাজেটে, কিছু দেশের জন্য কমেছে।
advertisement
1/5

বাজেটে প্রতি বছরই প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশগুলির জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্র। এবারও তার ব্যাতিক্রম হয়, কিছু দেশের জন্য বরাদ্দ বেড়েছে বাজেটে, কিছু দেশের জন্য কমেছে।
advertisement
2/5
বন্ধু রাষ্ট্র নেপাল এবং ভুটানের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। ভুটানের জন্য বরাদ্দ করা হয়েছে ২২৮৮ কোটি টাকা, নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা, নেপালের জন্য বরাদ্দ বেড়েছে এবারের বাজেটে।
advertisement
3/5
দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার জন্য ভারত এবারের বাজেটে বরাদ্দ করেছে ৪০০ কোটি টাকা। পূর্ব দিকের দেশ মায়ানমারের জন্য বরাদ্দল কমে হয়েছে ৩০০ কোটি টাকা।
advertisement
4/5
আফিগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় এলেও ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে সেই দেশে। এবারের বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আফগানিস্তানের জন্য।
advertisement
5/5
তবে গত বারের তুলনায় এবার বরাদ্দ অর্ধেক হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য়। গত বছরের বাজেটে ১২০ কোটি টাকা ঢাকার জন্য বরাদ্দ করেছিল কেন্দ্র, এবার সেই বরাদ্দ কমে হয়েছে ৬০ কোটি টাকা। সেই সঙ্গে মঙ্গোলিয়ার জন্য এবার ২৫ কোটি এবং সেচেলিসের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।