স্বাধীনতার স্বাদ থেকে জাতীয় পতাকার উল্লাস, ১৪৩ তম জন্মদিনে কুর্নিশ পিঙ্গালি ভেঙ্কাইয়াকে
Last Updated:
জাতীয় পতাকার জন্মদাতা তিনিই
advertisement
1/6

স্বাধীন ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকার সঙ্গে প্রত্যেকেই পরিচিত, কিন্তু সেই পতাকার নকশার নেপথ্যে রয়েছে যে মানুষটির অবদান-পিঙ্গালি ভেঙ্কাইয়া । আজ তাঁর ১৪৩ জন্মবার্ষিকী ।
advertisement
2/6
২ আগস্ট, ১৮৭৬ সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া । মাত্র ১৯ বছর বয়সে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান । মহাত্মা গান্ধির সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক । স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি ।
advertisement
3/6
প্রায় ৩০টি দেশের জাতীয় পতাকা সম্পর্কে পড়াশুনা করে ভারতের জাতীয় পতাকার নকশা ভাবেন তিনি । সর্বধর্ম সমন্বয়ের ভাবনার প্রতিফলনেই এই পতাকায় গেরুয়া, সবুজ ও সাদা রঙের ছোঁয়া দিয়েছিলেন তিনি।
advertisement
4/6
৩১ মার্চ, ১৯২১ সালে কংগ্রেসের সম্মেলনেই প্রথমবার ভারতের ত্রিবর্ণ পতাকার বিষয়টি প্রথমবার প্রস্তাব করেছিলেন তিনি ও তাঁর এই নকশা মঞ্জুর করেছিলেন মহাত্মা গান্ধি । ১৯৩১ সালে ভেঙ্কাইয়ার নকশা চূড়ান্তভাবেই গৃহীত হয় । তখন অশোক চক্রের জায়গায় ছিল চক্র ।
advertisement
5/6
২২ জুলাই, ১৯৪৭ সালে সংবিধান সভায় ভারতের জাতীয় পতাকা প্রকাশ্যে আসে । চক্রের পরিবর্তে যোগ হয় অশোক চক্র।
advertisement
6/6
স্বাধীন ভারতের এই পতাকায় গেরুয়া ত্যাগের প্রতীক, সবুজ সমৃদ্ধির প্রতীক, সাদা শান্তির প্রতীক ও অশোক চক্র ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতীক ।