Winter Gardening Tips: গাদা গাদা ফুটবে গাঁদা...! এই শীতে ফুল রেখে কূল পাবেন না! ম্যাজিক 'ফর্মুলা' দেবে কিস্তিমাত, শিখে নিন স্টেপ বাই স্টেপ
- Reported by:Souvik Roy
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Winter Gardening Tips: অনেক ক্ষেত্রে দেখা যায় পরিচর্যার গাফিলতির কারণে সেই গাছ ঠিকভাবে বেড়ে ওঠেনা।এর জন্য কী করতে হবে আপনাকে!
advertisement
1/5

শীতকাল মানেই বাড়ির উঠোন থেকে শুরু করে বাড়ির ছাদ সব জায়গাতেই বিভিন্ন ধরনের গাঁদা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরিচর্যার গাফিলতির কারণে সেই গাছ ঠিকভাবে বেড়ে ওঠেনা।এর জন্য কী করতে হবে আপনাকে!
advertisement
2/5
এই বিষয়ে আমাদের জানান গাঁদা ফুল চাষের সঙ্গে যুক্ত সুপ্রকাশ কর্মকার।তিনি জানান চা এর পাতা সার হিসাবে ব্যাবহার করা যেতে পারে। বাড়িতে প্রত্যেকদিন চা হওয়ার পর তার পাতাগুলোকে এক সপ্তাহ এর মত জমিয়ে রাখুন এবং তারপরে সেই পাতাগুলো মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ভালো করে দিলে ফুল সুন্দর ফুটবে।
advertisement
3/5
গাঁদা গাছ রোদের আলোতে রাখুন। এবং ভুল করেও রোদের সময় গাছে জল দেবেন না।তাতে গাছের গোড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে।
advertisement
4/5
গাঁদা গাছের জন্য সঠিক সার খুবই গুরুত্বপূর্ণ।এতে খুব বেশি সার লাগে এমন নয়।কম পুষ্টিসমৃদ্ধ মাটিতেও গাঁদা ফুল জন্মায়।
advertisement
5/5
চারা রোপণ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।কারণ যেদিন হাতে চারা পাবেন সেইদিনই মাটিকে একেবারে চাষের উপযোগী করে তৈরি রাখতে হবে।তবে যখন খুশি এই চারা পুঁতে দিলে একেবারেই হবে না।চারা রোপণ করার সঠিক সময় রয়েছে।বিকালের দিকে যখন রোদের তাপ কমে যায় তখন চারা রোপণ করতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Gardening Tips: গাদা গাদা ফুটবে গাঁদা...! এই শীতে ফুল রেখে কূল পাবেন না! ম্যাজিক 'ফর্মুলা' দেবে কিস্তিমাত, শিখে নিন স্টেপ বাই স্টেপ