TRENDING:

Turmeric And Kidney Damage: রোজ-ই রান্নায় হলুদ দিচ্ছেন? হলুদে থাকা 'কারকুমিন' কিডনি বিকল করছে না তো? গবেষণার রিপোর্টে ভয় পাবেন

Last Updated:
হলুদে থাকে কারকুমিন নামক যৌগ যা প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিড্যান্ট। কিন্তু রোজের রান্নায় ব্যবহার করছেন হলুদ? এই কারকুমিন-ই 'ভিলেন' হচ্ছে না তো? বেশি হলুদ খেলে কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি কতটা? জানাচ্ছে গবেষণা--
advertisement
1/7
রোজ-ই রান্নায় হলুদ দিচ্ছেন? হলুদে থাকা কারকুমিন কিডনি বিকল করছে না তো?
বাঙালি রান্নার অপরিহার্য অঙ্গ হলুদ। ঝোলে-ঝালে-ভাজায় হলুদের অবাধ ব্যবহার। হলুদের গুণ-ও কম নয়। হলুদে থাকে কারকুমিন নামক যৌগ যা প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিড্যান্ট। কিন্তু রোজের রান্নায় ব্যবহার করছেন হলুদ? এই কারকুমিন-ই 'ভিলেন' হচ্ছে না তো? বেশি হলুদ খেলে কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি কতটা? জানাচ্ছে গবেষণা--
advertisement
2/7
হলুদে থাকে কারকুমিন যার মধ্যে প্রদাহনাশক গুণ রয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ বা CKD-র অন্যতম বৈশিষ্ট্য হল ক্রনিক ইনফ্লামেশনব বা প্রদাহ। ফলে, ক্রনিক কিডনি ডিজিজ-এর ক্ষেত্রে হলুদ ভাল। কারকুমিন অ্যান্টিঅক্সিড্যান্টযা ক্ষতিকরাক ফ্রি র‍্যাডিক্যাল পরাস্ত করে ও কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে বাঁচায়।
advertisement
3/7
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, কিডনির অসুখে হলুদ খাওয়া ভাল। টক্সিন, ডায়াবেটিস ও কোলেস্টেরলের কারণে কিডনির যে ক্ষতি হয়, তা মোকাবিলা করতে অনেকটাই সাহায্য করে হলুদ।
advertisement
4/7
কিডনির অসুখের অন্যতম রিস্ক-ফ্যাক্টর হল উচ্চ রক্তচাপ। হলুদ ব্লাড প্রেশার কমায়, ফলে ব্লাড প্রেশারের কারণে কিডনি বিকল হওয়ার ঝুঁকি অনেকটাই কমে।
advertisement
5/7
তবে, মাথায় রাখতে হবে, হলুদ ততক্ষণ উপকারী যতক্ষণ পরিমিত পরিমাণে খাওয়া হচ্ছে। বেশি পরিমাণে হলুদ খেলে বিপদ, বিশেষ করে যাঁদের কিডনির অসুখ আছে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, বেশি মাত্রায় কারকুমিন ক্ষতিকারক, রয়েছে নেফরোটক্সিক এফেক্ট, যা কিডনির অসুখ বাড়িয়ে তোলে। বিশেষ করে যাঁদের ইতিমধ্যেই কিডনি সুস্থ নয়, তাঁরা তো কোনওভাবেই বেশি হলুদ খাবেন না।
advertisement
6/7
হলুদ যেমন একদিকে নানা ধরণের কিডনি স্টোন হওয়া আটকায়, তেমনি হলুদ-ই কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি করে, কারণ হলুদে থাকে অক্সালেট। কাজেই যাঁদের কিডনিতে স্টোন হয়েছে ইতিমধ্যেই, বা ক্যালসিয়াম অক্সালেট স্টোন হওয়ার ঝুঁকি আছে, তাঁরা খুব কম হলুদ খান এবং অবশ্যই বেশি করে জল খান।
advertisement
7/7
এছাড়া, হলুদ কিডনির চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধের সঙ্গে ক্রিয়া করে। যেমন ব্লাড থিনার। কাজেই যাঁদের কিডনির অসুখ আছে, তাঁরা বেশি হলুদ খাবেন না এবং 'টারমেরিক সাপ্লিমেন্ট' নেওয়ার আগে অবশ্য-ই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Turmeric And Kidney Damage: রোজ-ই রান্নায় হলুদ দিচ্ছেন? হলুদে থাকা 'কারকুমিন' কিডনি বিকল করছে না তো? গবেষণার রিপোর্টে ভয় পাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল