TRENDING:

Thyroid Hormone Imbalance: থাইরয়েড হয়েছে? এই হরমোনের ওঠাপড়ায় সন্তান ধারণ ক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়? চুল-ত্বকের দশাই বা কি হয়? জানাচ্ছেন চিকিৎসক

Last Updated:
পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।
advertisement
1/9
থাইরয়েড হয়েছে? এই হরমোনের ওঠাপড়ায় সন্তান ধারণ ক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়?
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোন মেটাবলিজম-এর হার ঠিক রাখে, শরীরের তাপমাত্রা, হার্ট রেট ও রক্তচাপ বজায় রাখে।
advertisement
2/9
থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ না করলে,অর্থাৎ হাইপোথাইরয়েডিজম (অল্প সক্রিয় থাইরয়েড) বা হাইপারথাইরয়েডিজম (অতিরিক্ত সক্রিয় থাইরয়েড) হলে, আগাগোড়া স্বাস্থই ভেঙে পড়ে। হরমোন বেশি নিঃসরণ হলে এক রকম সমস্যা হয়, মাত্রা কমে গেলে হয় আর এক রকম। কেউ স্থূলত্বের সমস্যায় ভোগেন, কারও আবার ওজন কমে যায়।রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে হৃৎস্পন্দন ঠিক রাখা, বিপাকক্রিয়া- এই সব কিছুই নিয়ন্ত্রিত হয় থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের দ্বারা।
advertisement
3/9
থাইরয়েড হরমোনের মাত্রার হেরফের হলে ক্লান্তি, উদ্বেগ, বুক ধড়ফড়ানি, অল্পেই ঠান্ডা লাগা, ত্বক রুক্ষ হয়ে যাওয়া-সহ নানা রকম উপসর্গ দেখা দেয়। থাইরয়েড হরমোনের ভারসাম্য সঠিক না থাকলে প্রজননক্ষমতা, মানসিক স্বাস্থ্য এবং ত্বকের উপর বেশি প্রভাব পড়ে। যা বলছেন থানের কিমস হাসপাতালের কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজিস্ট ডা. সুকৃতী মিশ্র--
advertisement
4/9
প্রজননক্ষমতার উপর প্রভাব-- থাইরয়েড হরমোন নারী ও পুরুষ দুইয়েরই প্রজননস্বাস্থ্যের সঙ্গে জড়িত। নারীদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম ঋতুচক্রে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে অনিয়মিত বা অতিরিক্ত রক্তস্রাব, অ্যানোভুলেশন (ডিম্বস্ফোটন না হওয়া) এবং গর্ভধারণে অসুবিধা দেখা দিতে পারে।
advertisement
5/9
অন্যদিকে, হাইপারথাইরয়েডিজমে হালকা বা অনিয়মিত পিরিয়ড হতে পারে। ডিম্বস্ফোটন বা ওভিলিউশন প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করতে পারে।গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ভারসাম্য সঠিক না থাকলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। পাশাপাশি সন্তান আগে ভূমিষ্ট হতে পারে, মা ও শিশুর জন্য বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়িয়ে দেয়।
advertisement
6/9
পুরুষদের ক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা শুক্রাণুর সংখ্যা, গতি ও গুণগত মানের উপর প্রভাব ফেলতে পারে, যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।তবে সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই হরমোনের ভারসাম্য পুনরুদ্ধার সম্ভব হয় এবং প্রজনন ক্ষমতার উন্নতি হয়।
advertisement
7/9
মুড ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব-- হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে অতিরিক্ত ক্লান্তি, উৎসাহের অভাব, বিষণ্নতা, মনোযোগের ঘাটতি এবং স্মৃতিশক্তির সমস্যার মতো লক্ষণ দেখা যায়। অন্যদিকে, হাইপারথাইরয়েডিজম সাধারণত উদ্বেগ, খিটখিটে মেজাজ, অস্থিরতা, মুড সুইং এবং ঘুমের সমস্যার কারণ হয়। কিছু ক্ষেত্রে এই উপসর্গগুলি ক্লিনিক্যাল ডিপ্রেশনের উপসর্গের সঙ্গে মিলে যায়, ফলে সঠিক রোগ নির্ণয়ে দেরি হয়।থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে আনতে পারলে মানসিক সুস্থতা ও কগনিটিভ ফাংশন উন্নত হয়।
advertisement
8/9
ত্বক, চুল ও নখের পরিবর্তন-- হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রক্তপ্রবাহ কমে যায়, ফলে ত্বক শুষ্ক, রুক্ষ, ফ্যাকাশে বা ঠান্ডা হয়ে যেতে পারে। চুল শুষ্ক, ভঙ্গুর ও পাতলা হয়ে যেতে পারে, অতিরিক্ত চুল পড়ে। ভ্রুর লোম পাতলা হয়ে যাওয়াও এর একটি লক্ষণ। নখ ধীরে বাড়ে এবং দুর্বল বা খাঁজকাটা হয়ে যেতে পারে।
advertisement
9/9
হাইপারথাইরয়েডিজম ত্বককে উষ্ণ, আর্দ্র ও লালচে করে তুলতে পারে। চুল পাতলা হয়ে যায়। তবে সঠিক চিকিৎসায় প্রতিটি সমস্যাই মেটানো সম্ভব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Thyroid Hormone Imbalance: থাইরয়েড হয়েছে? এই হরমোনের ওঠাপড়ায় সন্তান ধারণ ক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়? চুল-ত্বকের দশাই বা কি হয়? জানাচ্ছেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল