TRENDING:

Tao Dan Ghost Park: সন্ধে হতেই প্রেমিকার খোঁজে পার্কে আসে প্রেমিকের অতৃপ্ত আত্মা,তার বুকফাঁটা কান্নায় শিউরে ওঠে স্থানীয়রা

Last Updated:
সন্ধের গা ছমছমে অন্ধকারে পার্কের আনাচে কানাচে গুমড়ে ওঠে যুবকের অতৃপ্ত আত্মার বুকফাঁটা কান্না! ভিয়েতনামের তাও দান পার্কের কিস্যা গায়ে কাঁটা ধরায়
advertisement
1/6
সন্ধে হতেই প্রেমিকার খোঁজে পার্কে আসে প্রেমিকের অতৃপ্ত আত্মা, বুকফাঁটা কান্নায় ভরে চারপাশ
ভূত আছে কী নেই, এই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা কিছুরই অন্ত নেই। একদল বলে ভূত বলে কিছুই নেই, আর এক দল বলে, ভূত আছে বৈকি! কিন্তু ভিয়েতনামের পার্কে রাত নামলে যে ঘটনা ঘটে, তা হাজার ভূত অবিশ্বাসীর মনেও ধন্দ ধরাবে--
advertisement
2/6
ভিয়েতনামের দক্ষিণে হো চি মিন সিটি। আগে এই শহরের নাম ছিল সাইগন। এই শহরেই রয়েছে তাও দান পার্ক যা ভূতুড়ে পার্ক বলে পরিচিত! বিশ্বের অন্যতম ভূতুড়ে ঠিকানার একটি এও তাও দান পার্ক।
advertisement
3/6
ফুলগাছ এবং পাতাবাহারে সাজানো এই পার্কে সারাদিন স্থানীয় ও পর্যটকদের ভিড় থাকে। কিন্তু যেই না সন্ধে নামে, এই পার্কের ধারও মারান না কেউ! পার্কের নাম শুনলেও আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয়! কিন্তু কেন? শোনা যায়, এই পার্কে নাকি ঘুরে বেড়ায় এক যুবকের অতৃপ্ত অশরীরী আত্মা।
advertisement
4/6
শোনা যায়, বহু বছর আগে এই পার্কের ভিতর দিয়ে এক যুবক যাচ্ছিলেন তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে। কিন্তু সেই দেখা আর হয়নি। তার আগেই সন্ধের অন্ধকারে পার্কে দুষ্কৃতীরা খুন করে যুবককে।
advertisement
5/6
স্থানীয়দের বিশ্বাস, সেই যুবকের অতৃপ্ত আত্মাই এখনও ঘুরে বেড়ায় পার্কের আনাচে-কানাচে। খুঁজে বেড়ায় তাঁর প্রেমিকাকে। রাতের অন্ধকারে তাঁর হৃদয় বিদারক কান্না শুনতে পান স্থানীয়রা।
advertisement
6/6
সন্ধে নামতেই তাও দান পার্কে যুবকের আত্মার বুকফাটা কান্না নাকি শুনেছেন অনেকেই। আর সে কারণেই সূর্য ডুবলেই এই পার্কের ধারেকাছেও যান না কেউ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tao Dan Ghost Park: সন্ধে হতেই প্রেমিকার খোঁজে পার্কে আসে প্রেমিকের অতৃপ্ত আত্মা,তার বুকফাঁটা কান্নায় শিউরে ওঠে স্থানীয়রা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল