TRENDING:

Success Story:সাধারণ পরিবার থেকে সেনাবাহিনীর অফিসার, ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে শিলিগুড়ির বিবেক সিং

Last Updated:
গর্বে উজ্জ্বল শিলিগুড়ির মুখ! সাধারণ পরিবারের ছেলে বিবেক ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হলেন! ইচ্ছে থাকলে জীবনের সব প্রতিবন্ধকতাকেই কাটিয়ে ওঠা যায়, সেটাই আর একবার প্রমাণ করলেন বিবেক
advertisement
1/5
সাধারণ পরিবার থেকে সেনাবাহিনীর অফিসার, ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে শিলিগুড়ির বিবেক সিং
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি শহরের জন্য গর্বের খবর। শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের গান্ধিনগরের বাসিন্দা বিবেক সিং ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকা। শহরের মানুষও এই সাফল্যে গর্বিত।
advertisement
2/5
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করার পর বিবেক সিং ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। দীর্ঘদিনের পরিশ্রম ও একাগ্রতার ফলেই তিনি দেশের সেনাবাহিনীতে অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হন।
advertisement
3/5
পড়াশোনার ক্ষেত্রেও তিনি ছিলেন পরিশ্রমী। শিলিগুড়ির কদমতলায় অবস্থিত বিএসএফ স্কুল থেকে নিজের স্কুল শিক্ষা সম্পন্ন করেন বিবেক। এরপর শিলিগুড়ির সেলসিয়ান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
advertisement
4/5
বিবেক সিংয়ের পরিবার অত্যন্ত সাধারণ। তার বাবা শিলিগুড়ির বর্ধমান রোডে একটি গ্যারেজ চালান এবং মা গৃহবধূ। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছেন তাঁরা।
advertisement
5/5
ছেলের এই বড় সাফল্যে গর্বে ভরেছে গোটা পরিবার ও এলাকাবাসী। স্থানীয়দের মতে, বিবেক সিংয়ের এই সাফল্য এলাকার বহু যুবক-যুবতীকে দেশের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Success Story:সাধারণ পরিবার থেকে সেনাবাহিনীর অফিসার, ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে শিলিগুড়ির বিবেক সিং
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল