Acid Reflux: বুক জ্বালা, হজমের সমস্যা? ৬টি সেরা খাবার যা অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
অনেকেই হয়তো অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে পুরোপুরি ভাবে প্রেসক্রাইব করা ওষুধের উপর নির্ভর করেন। তবে, এক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যকর খাদ্য ঠিক ততটাই কার্যকর হতে পারে।
advertisement
1/12

অ্যাসিড রিফ্লাক্স নিঃসন্দেহে বেদনাদায়ক। যদিও মাঝে মাঝে রিফ্লাক্স হওয়া খুবই সাধারণ ব্যাপার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডায়াজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০% মানুষের মধ্যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে। রিফ্লাক্স হার্টবার্ন বা ইন্ডাইজেশন নামেও পরিচিত।
advertisement
2/12
অনেকেই হয়তো অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে পুরোপুরি ভাবে প্রেসক্রাইব করা ওষুধের উপর নির্ভর করেন। তবে, এক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যকর খাদ্য ঠিক ততটাই কার্যকর হতে পারে।
advertisement
3/12
অ্যাসিড রিফ্লাক্স কী? অ্যাসিড রিফ্লাক্স বলতে আমাদের পাকস্থলী নিঃসৃত অ্যাসিডে এসোগাগস বা টিউবে বিপরীতমুখী প্রবাহকে বোঝায়।এই অ্যাসিডের বিপরীতমুখী প্রবাহের কারণে শরীরের অন্যান্য অংশে এই অ্যাসিড মুক্ত হয়ে গেলে জ্বালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এতে ক্যানসারের মতো ভয়াবহ প্রদাহজনিত ব্যথা হতে পারে।
advertisement
4/12
এই অবস্থায় ব্যক্তি মুখে টক স্বাদ বা বুকে জ্বালা ইত্যাদি নানা সমস্যা অনুভব করতে পারবেন। এটি সাধারণ ভাষায় অম্বল হিসাবে পরিচিত। অন্যান্য লক্ষণ ও উপসর্গের মধ্যে টক তরল নিঃসরণ, কাশি, শ্বাসকষ্ট, গিলতে অসুবিধা, বুকে ব্যথা ইত্যাদি অনুভূত হতে পারে।
advertisement
5/12
এর কারণ কী? অ্যাসিড রিফ্লাক্স হতে পারে এমন বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত এটি এক ধরনের কেমিক্যাল রিয়্যাকশন। মদ্যপান বা নিকোটিনের অভ্যেসে এই রিয়্যাকশন আরও বাড়তে পারে। অন্য দুটি কারণ হল মেকানিক্যাল বা যান্ত্রিক কারণ। অনেক মানুষের ক্ষেত্রেই এই কারণটি উপস্থিত থাকে। অত্যাধিক ওজন বৃদ্ধি এর অন্যতম কারণ।
advertisement
6/12
যাঁরা স্থূলতা, হাইটাল হার্নিয়া, গর্ভাবস্থায় রয়েছেন তাঁদের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এরই সঙ্গে ধূমপান, ভারী খাবার খাওয়া (বিশেষ করে গভীর রাতে), চর্বিযুক্ত বা ভাজা খাবার, টমেটো এবং সাইট্রাস ফল, চকোলেট বা পেপারমিন্ট এবং অ্যালকোহল বা কফি খাওয়া এই সমস্যাকে ত্বরান্বিত করে। অ্যাসিড রিফ্লাক্সের জন্য এই ৬ সেরা খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
advertisement
7/12
১. ওটমিল ফাইবারে পূর্ণ ওটমিল অ্যাসিড-রিফ্লাক্স-মুক্ত ব্রেকফাস্টের জন্য আদর্শ।
advertisement
8/12
২. অ্যালোভেরা এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমকেও প্রশমিত করতে পারে। প্রাথমিক গবেষণায় প্রমাণিত অ্যালোভেরা অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণ কমাতে সক্ষম। ১০০% অ্যালোভেরার জুস বা শসা, পালং শাকের সঙ্গে অ্যালোভেরার রস ব্লেন্ড করে খাওয়া যেতে পারে।
advertisement
9/12
৩. মৌরি এই মিষ্টি বীজ হজমে সাহায্য করে। মৌরি দিয়ে মুসুর ডাল এবং অন্যান্য মূলজাতীয় শাকসবজি রান্না করে খাওয়া যেতে পারে।
advertisement
10/12
৪. তরমুজ কমলালেবু, ক্র্যানবেরি, কিউই এবং ডালিমের মতো অনেক ফলই রয়েছে অম্লস্বাদের। কিন্তু ক্যান্টালুপ এবং হানিডিউ সহ তরমুজ এমন ফল যাতে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা কম।
advertisement
11/12
৫. কলা পাকা কলাতে উচ্চমানের পিএইচ রয়েছে। আরও ভাল ফল পেতে এর সঙ্গে ওটমিল যুক্ত করা যেতে পারে।
advertisement
12/12
৬. সবুজ শাকসবজি পালং শাকের মতো শাক-সবজি স্বাস্থ্যকর এবং একই সঙ্গে স্বল্প অ্যাসিড সম্পন্ন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Acid Reflux: বুক জ্বালা, হজমের সমস্যা? ৬টি সেরা খাবার যা অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে!