TRENDING:

Small Fish Health Benefits: এই ৫টা সস্তার ছোট মাছ না খেলে পস্তাবেন, গাদা-গাদা প্রোটিন-ভিটামিন, হার্টের অসুখ-অ্যানিমিয়া দূর করে, শক্তি যোগায়, চোখ রাখে ভাল

Last Updated:
অনেকেই কাঁটার ভয়ে ছোট মাছ খাওয়া এড়িয়ে যান। কিন্তু, এই ছোট মাছেই রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। কোন ৫টা ছোট মাছ না খেলেই নয়? পড়ুন
advertisement
1/6
এই ৫টা সস্তার ছোট মাছে গাদা-গাদা প্রোটিন-ভিটামিন, হার্টের অসুখ-অ্যানিমিয়া সারায়
বাঙালি মানেই মেছো বাঙালি। মাছের গুণ বলে শেষ করা যায় না। মাছে চর্বি কম এবং প্রোটিন বেশি। মাছ পেশিশক্তি বাড়ায়, এনার্জি দেয়। চোখ-ত্বক-চুল ভাল রাখে। ‘নিউট্রিশন’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে, হৃদরোগীদের সুস্থ থাকতে মাছ খাওয়া খুব জরুরি। মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যাঁরা নিয়মিত মাছ খান, তাঁদের ক্যানসারের প্রবণতা কম। অনেকেই কাঁটার ভয়ে ছোট মাছ খাওয়া এড়িয়ে যান। কিন্তু, এই ছোট মাছেই রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। কোন ৫টা ছোট মাছ না খেলেই নয়?
advertisement
2/6
ফলি-- কাঁটার ভয়ে অনেকেই ফলি বা ফলুই মাছ খেতে চান না। কিন্তু ১০০ গ্রাম ফলি মাছে ২০.৩ গ্রাম প্রোটিন থাকে। থাকে ১০৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৭ মিলিগ্রাম আয়রন, ৪৫০ মিলিগ্রাম ফসফরাস। চোখ ভাল রাখতে এই মাছ খুবই ভাল।
advertisement
3/6
কাচকি মাছ-- শরীরে শক্তি যোগাতে এই মাছের জুরি মেলা ভার। এই মাছ বাছতে যা একটু সময় লাগে... কিন্তু খেতে অমৃত। ১০০ গ্রাম কাচকি মাছে ১২.৭ গ্রাম প্রোটিন, ৩.৬ গ্রাম চর্বি, ৪৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২.৮ মিলিগ্রাম আয়রন থাকে।
advertisement
4/6
মলা মাছ-- যাঁরা হার্টের অসুখ ও চোখের অসুখে ভুগছেন, তাঁদের জন্য এই মাছটি খুব উপকারী। ১০০ গ্রাম মলা মাছে, ৮৫৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫.৭ মিলিগ্রাম আয়রন থাকে। ভিটামিন এ থাকে ২০০০ ইউনিট, ৩.২ মিলিগ্রাম জিংক থাকে।
advertisement
5/6
ট্যাংরা-- এই মাছ অ্যানিমিয়া দূর করে। শরীরে শক্তিও যোগায়। ১০০ গ্রাম ট্যাংরা মাছে থাকে ১০৬ ক্যালোরির শক্তি। ১৯.২ গ্রাম থাকে প্রোটিন, চর্বি থাকে ৬.৫ গ্রাম, ক্যালসিয়াম থাকে ২৭০ মিলিগ্রাম।
advertisement
6/6
পুঁটি-- পুঁটি মাছ দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে।১০০ গ্রাম পুঁটি মাছে ১৪৪ ক্যালোরির শক্তি, যা শরীরকে শক্তি যোগায়। ২.৪ গ্রাম থাকে চর্বি, প্রোটিন থাকে ১৮.১ গ্রাম থাকে ১১০ মিলিগ্রাম ক্যালসিয়াম। পুঁটি মাছ দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Small Fish Health Benefits: এই ৫টা সস্তার ছোট মাছ না খেলে পস্তাবেন, গাদা-গাদা প্রোটিন-ভিটামিন, হার্টের অসুখ-অ্যানিমিয়া দূর করে, শক্তি যোগায়, চোখ রাখে ভাল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল