TRENDING:

Rat Control Tips: দূর দূর করে তাড়াবে ইঁদুর...! বাপ বাপ বলে পালাবে 'নেংটি'...! এই সস্তার ফল ব্রক্ষ্মাস্ত্র! ইঁদুর ঘেঁষতে দেবে না ঘরে, গ্যারান্টি

Last Updated:
Rat Control Tips: বিষ খাইয়ে ইঁদুরকে মারার পরিবর্তে বরং বিরক্তিকর প্রাণিটিকে আপনার বাড়ি দূরে রাখাটাই শ্রেয়। সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি উপায়ে ঘর থেকে ইঁদুর তাড়ানো সম্ভব।
advertisement
1/13
দূর দূর করে তাড়াবে ইঁদুর! বাপ বাপ বলে পালাবে নেংটি! এই সস্তার ফল ব্রক্ষ্মাস্ত্র!
গরমকাল আসছে। আর গরম পড়তে না পড়তেই ঘরে ঘরে ইঁদুরের উৎপাত নাজেহাল হাল গৃহস্থের। ইঁদুর একদিকে যেমন খাবারে মুখ দেয় তেমনই আবার জামাকাপড় কেঁটে জীবন অতিষ্ঠ করে তোলে।
advertisement
2/13
আর আলো নেভালেই কার-ই বা ভাল লাগে ঘরের মধ্যে ইঁদুরের ছোটাছুটি। খাবার নষ্ট করা থেকে শুরু করে কাপড়চোপড়, কাগজপত্র কাটাকাটিতে এই ছোট্ট প্রাণীটি ওস্তাদ।
advertisement
3/13
রোগের জীবাণু বয়ে বেড়ানো ছাড়াও ইঁদুরের নানা ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। তাই ইঁদুর তাড়াতে মরিয়া হয়ে ওঠেন অনেকেই। কিন্তু ইঁদুর বিষ দিয়ে ইঁদুর মারতে কারই ভাল লাগে আর।
advertisement
4/13
আসলে ইঁদুর মারার হ্যাপা কিছু কম নয়। বাজারে ইঁদুর মারার বিষ কিনতে পাওয়া যায় ঠিকই। কিন্তু বিষ খাইয়ে ইঁদুর মারা আরেক ঝামেলায় ফেলতে পারে। সেই ইঁদুর খুঁজে বের করে বাইরে না ফেলতে পারলে বিকট গন্ধে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়।
advertisement
5/13
তাই বিষ খাইয়ে ইঁদুরকে মারার পরিবর্তে বরং বিরক্তিকর প্রাণিটিকে আপনার বাড়ি দূরে রাখাটাই শ্রেয়। সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি উপায়ে ঘর থেকে ইঁদুর তাড়ানো সম্ভব। তবে বিশেষ সেই উপায়টি কেবল পুরুষ ইঁদুরের ক্ষেত্রে প্রযোজ্য, নারী ইঁদুরের ক্ষেত্রে না।
advertisement
6/13
আর সেই বিশেষ উপায়টি হল, কলা। হ্যাঁ ঠিকই পড়েছেন। এই ফলের মাধ্যমেই পুরুষ ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব। কারণ, গবেষণায় প্রমাণিত হয়েছে পুরুষ ইঁদুর কলা দেখলে পালিয়ে যায়।
advertisement
7/13
২০২২ সালে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, পুরুষ ইঁদুর কলাকে ভয় পায়। গবেষণাটিপত্রটি গত বছরের ২০ মে তারিখে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত হয়।
advertisement
8/13
বিজ্ঞানীরা গর্ভবতী ইঁদুরের কাছাকাছি থাকা পুরুষ ইঁদুরের স্ট্রেস হরমোন কেন বেড়ে যায়, তার কারণ বিশ্লেষণ করতে গিয়েই অভিনব এই বিষয়টি আবিষ্কার করেন।
advertisement
9/13
এ প্রসঙ্গে গবেষণাপত্রটির সিনিয়র লেখক ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেফরি মোগিল বলেন, ‘পুরো ব্যাপারটা আমাদের জন্য আশ্চর্যজনক ছিল। কারণ আমাদের গবেষণার লক্ষ্য এটি ছিল না, কিন্তু ঘটনাক্রমে আমরা এ বিষয়টি আবিষ্কার করেছি।’
advertisement
10/13
বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্ভবতী ইঁদুর তার বাচ্চাদের পুরুষ ইঁদুরের কাছ থেকে নিরাপদ রাখতে তাদের প্রস্রাবে একটি বিশেষ রাসায়নিক ক্ষরণ করে। গর্ভবতী ও স্তন্যদানকারী ইঁদুরের প্রসাবে এন-পেন্টাইল অ্যাসিটেট নামক রাসায়নিকের কারণে বাচ্চাদের কাছে ঘেষে না পুরুষ ইঁদুর।
advertisement
11/13
এই যৌগ ইঁদুরের মানসিক চাপ তৈরি করে। গবেষণাতে দেখা গিয়েছে এন-পেন্টাইল যৌগ কলাতেও পাওয়া যায়। যার কারণে পুরুষ ইঁদুর কলাকে ভয় পায়। কলা দেখলে পালিয়ে যায়।
advertisement
12/13
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও বলা হয়েছে, এ কারণে বাড়িতে কলা রেখে ইঁদুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। কলা বাড়িতে রেখে দিলে ইঁদুর আসার সম্ভাবনা কম।
advertisement
13/13
বাড়িতে যদি আগে থেকেই ইঁদুর থাকে, তাহলে সেই জায়গায় পাকা কলা রেখে দিতে পারেন। ইঁদুরকে না মেরে তার থেকে বাঁচার একটা ভাল উপায় হতে পারে এই সস্তার ফল, কলা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rat Control Tips: দূর দূর করে তাড়াবে ইঁদুর...! বাপ বাপ বলে পালাবে 'নেংটি'...! এই সস্তার ফল ব্রক্ষ্মাস্ত্র! ইঁদুর ঘেঁষতে দেবে না ঘরে, গ্যারান্টি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল