TRENDING:

Puffed Rice: আপনাকে নীরোগ রাখতে জুড়িহীন হলেও এই অসুখে মুড়ি খাবেন না

Last Updated:
Puffed Rice: বঙ্গজীবনের অঙ্গ হল মুড়ি৷ স্বাস্থ্যের দিক দিয়েও মুড়ির গুণ অশেষ ৷ কিন্তু একটি রোগে মুড়ি খাবেন না।
advertisement
1/11
আপনাকে নীরোগ রাখতে জুড়িহীন হলেও এই অসুখে মুড়ি খাবেন না
অসুখের পথ্য থেকে সান্ধ্য আড্ডায় চায়ের সঙ্গী ৷ বঙ্গজীবনের অঙ্গ হল মুড়ি৷ স্বাস্থ্যের দিক দিয়েও মুড়ির গুণ অশেষ ৷
advertisement
2/11
বাংলার বাইরেও মুড়ি খাওয়ার প্রচলন আছে ৷ মুরমুরা, কুরমুরা, মারামারালু-সহ একাধিক নামে পরিচিত মুড়ি৷
advertisement
3/11
যে নামেই ডাকা হোক না কেন, মুড়িতে প্রচুর ফাইবার থাকে ৷ তাই কোষ্ঠকাঠিন্যের মতো শারীরিক সমস্যায় মুড়ি খুবই কার্যকর ৷ যাঁর নিত্য কনস্টিপেশনের সমস্যায় কষ্ট পান, তাঁরা মুড়ির শরণ নিন ৷
advertisement
4/11
বদহজমে মুড়ি বা জলমুড়ি খেতে দেওয়ার রীতি অনেক দিন ধরেই প্রচলিত ৷ মুড়ির প্রভাবে খাবার ভাল হজম হয় ৷ সেইসঙ্গে গ্যাস, অম্বল, পেটফাঁপা, বুকজ্বালার মতো সমস্যায় মুড়ি জুড়িহীন ৷ এমনকি, মুড়ির খাদ্যগুণ সারিয়ে দেয় পেপটিক আলসারের মতো অসুখও ৷
advertisement
5/11
মুড়িতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট আছে ৷ এছাড়াও আছে খনিজ বা মিনারেলস ৷ ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ৷ যকৃতের সংক্রমণ, জ্বর, সাধারণ সর্দিকাশি, গলায় সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত অন্য সমস্যায় মুড়ি খাওয়ার জন্য দেওয়া যায় নির্ভাবনায় ৷
advertisement
6/11
মুড়ি এমন একটা খাবার, যা নিশ্চিন্তে খেতে পারেন উচ্চরক্তচাপ ও লো ব্লাড প্রেশার, দুই সমস্যার রোগীরাই ৷ এ ছাড়া হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোকের ক্ষেত্রেও মুড়ি হল পথ্য ৷
advertisement
7/11
মুড়িতে সোডিয়ামের মাত্রা কম ৷ ক্যালরি ও ফ্যাটও প্রায় নেই ৷ তাই যাঁরা ডায়েট করছেন তাঁদের জন্যও মুড়ি আদর্শ ৷ ছোট ছোট ডায়েটে ভেঙে সারাদিন খাওয়ার মাঝে সঙ্গী করুন পরিমিত পরিমাণে মুড়ি ৷ বেশি খেলে কিন্তু উল্টে ওজন বেড়ে যেতে পারে ৷
advertisement
8/11
ক্যালসিয়াম, আয়রন, ভিটামিড ডি, থায়ামাইন, রাইবোফ্ল্যাভিন, ফাইবারে ভরপুর মুড়ি সুদৃঢ় করে হাড় ও মাংস পেশিকে ৷
advertisement
9/11
অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় মুড়ি ত্বকের যত্নের ক্ষেত্রেও খুবই উপকারী ৷ নিয়মিত মুড়ি খেলে ত্বকে দাগছোপ পড়ে না ৷
advertisement
10/11
একাধিক গুণ থাকলেও মুড়িরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ৷ মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স বেশি ৷ কার্বোহাইড্রেডের অংশও অনেক ৷ তাই মধুমেহ রোগীদের মুড়ি বেশি না খাওয়াই ভাল ৷
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puffed Rice: আপনাকে নীরোগ রাখতে জুড়িহীন হলেও এই অসুখে মুড়ি খাবেন না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল