TRENDING:

Prevent Dementia: ভুলে যাওয়ার সমস্যা? মারণরোগ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কী করা যায়? রইল বিশেষজ্ঞের টিপস

Last Updated:
Prevent Dementia: ঠিক কী কী কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে? লক্ষণগুলো মিলিয়ে সাবধানতা নিন সময় থাকতে। রইল ডাক্তারের জরুরি টিপস।
advertisement
1/8
ভুলে যাওয়ার সমস্যা? মারণরোগ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কী করা যায়? রইল বিশেষজ্ঞের টিপস
ডিমেনশিয়া রোগ শুধু পারিবারিক ইতিহাস থাকলেই হয় না, কে কী ভাবে জীবন কাটাচ্ছেন, সেই সমস্ত বিষয়ও এ রোগের কারণ হতে পারে!
advertisement
2/8
তবে গবেষকেরা বলছেন, সেটি বরং চিন্তার থেকেও বেশি আশার কথা! কারণ সে ক্ষেত্রে জীবনযাপনে বদল এনে রোগকে প্রতিরোধ করা সম্ভব হবে।
advertisement
3/8
শুধু ২০২১ সালেই পৃথিবীতে ৫ কোটি ৭০ লক্ষ মানুষ নতুন করে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া প্রতি বছর অন্তত এক কোটি মানুষ নতুন করে শিকার হন ডিমেনশিয়ার।
advertisement
4/8
ঠিক কী কী কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে? উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেশি থাকা, ওজন বৃদ্ধি, অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান, শারীরিক ভাবে নিষ্ক্রিয় থাকা, মানুষের সঙ্গে মিশতে না পারা, হতাশার রোগ।
advertisement
5/8
কী ভাবে প্রতিরোধ? ল্যানসেটের গত বছরের একটি সমীক্ষা বলছে, ৪৫ শতাংশ ক্ষেত্রে জীবনযাপনের ধরনে বদল এনে ডিমেনশিয়া রোগের প্রকোপ কমানো সম্ভব হয়েছে। ওই সংক্রান্ত প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, যাঁরা ডিমেনশিয়ার রোগীদের খেয়াল রাখেন, যত্ন নেন, তাঁরা ব্যক্তিগত ভাবে চেষ্টা করে ওই রোগের বৃদ্ধিকে আটকাতে পারেন।
advertisement
6/8
ফিনল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এমনকি আমেরিকাতেও জীবনযাপনে বদল এনে ডিমেনশিয়ার সমস্যা প্রতিরোধ করা যায় কি না, তা পরীক্ষামূলক ভাবে দেখা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, খাওয়াদাওয়ার পরিবর্তন এনে, শারীরিক সক্রিয়তা বাড়িয়ে, রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এনে এবং ধূমপানে রাশ টেনে ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব হয়েছে।
advertisement
7/8
এ ব্যাপারে ফিনল্যান্ডের একটি গবেষণার কথা ডিমেনশিয়ার চিকিৎসায় বহু আলোচিত। ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, স্টকহোম বিশ্ববিদ্যালয় এবং হেলসিঙ্কির ফিনিশ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের ওই মিলিত গবেষণায় ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৫০০ মানুষ অংশগ্রহণ করেন।
advertisement
8/8
তাতে দেখা যায়, জীবনযাপনে বদল এনে ডিমেনশিয়ার মতো রোগকে যেমন কোনও কোনও ক্ষেত্রে দূরে রাখা গিয়েছে, কোনও কোনও ক্ষেত্রে রোগীর সমস্যা নিয়ন্ত্রণে থেকেছে। অর্থাৎ, রোগ প্রতিরোধে পদ্ধতিটি অধিকাংশ ক্ষেত্রেই কার্যকরী হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prevent Dementia: ভুলে যাওয়ার সমস্যা? মারণরোগ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কী করা যায়? রইল বিশেষজ্ঞের টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল