TRENDING:

Potato Hacks:জল ছাড়াই প্রেশার কুকারে আলু সেদ্ধ করুন, গ্যাস ও সময় দুটোই বাঁচবে, স্বাদও বাড়বে, জেনে নিন পদ্ধতি

Last Updated:
কম সময় লাগবে, গ্যাসও বাঁচবে, আলুর স্বাদও বাড়বে তিনগুণ। প্রেশার কুকারে আলু সেদজধ করুন জল ছাড়া, এইভাবে--
advertisement
1/6
জল ছাড়াই প্রেশার কুকারে আলু সেদ্ধ করুন, গ্যাস ও সময় দুটোই বাঁচবে, স্বাদও বাড়বে, রইল পদ্ধতি
বাঙালি হেঁশেল আলু ছাড়া অচল! মাছের ঝোলে আলু হোক কী ফেনা ভাতে! আলুভাজা হোক কী আলু মাখা... বাঙালির আলু ছাড়া মুখে ভাত রোচে না! আলু সেদ্ধ করতে সবাই-ই প্রেশার কুকার ব্যবহার করেন। মাপা জলে আলু কুকারে চাপিয়ে দিলেই হল। কিন্তু একবার ভাবুন তো, জল ছাড়াই যদি আলো সেদ্ধ করা যেত? না! কোনও গল্পকথা নয়! সত্যিই জল ছাড়া আলু সেদ্ধ করা যায়! জেনে নিন পদ্ধতি--
advertisement
2/6
প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে, ধুয়ে, আলুর উপর নুন ছড়িয়ে দিন। ভাল করে নুন দিয়ে আলু মেখে নিন। এবার প্রেশার কুকারে আলু দিয়ে ঢাকনা এঁটে দিন। গ্যাসের আঁচ রাখুন মাঝারি।
advertisement
3/6
একটা হুইসেল পড়লে, গ্যাসের আঁচ বন্ধ করে দিন। প্রেশার কুকার ওইভাবেই রেখে দিন। প্রেশার পুরোটা নিজে থেকে বেরিয়ে গেলে, প্রেশার কুকার খুলে আলু টিপে দেখুন, এক্কেবারে নরম, পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে।
advertisement
4/6
কিন্তু প্রশ্ন হল, জল ছাড়া কীভাবে সেদ্ধ হল আলু? আলুতে নুন মাখা হয়েছিল। ফলে জল বার হয়। সেই জলেই সেদ্ধ আলু সেদ্ধ হয়ে যায়। বাড়তি জল দেওয়ার দরকার নেই।
advertisement
5/6
জল ছাড়া আলু সেদ্ধ করলে আলু সেদ্ধ হবে তাড়াতাড়ি, সময় বাঁচবে, গ্যাসও কম খরচ হবে। পাশাপাশি, আলুর স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে।
advertisement
6/6
পুর হিসাবে আলু ব্যবহার করলে, অবশ্যই এভাবে সেদ্ধ করুন। তাতে পুরে অতিরিক্ত জলভাব থাকবে না। কিন্তু মাথায় রাখবেন, জল ছাড়া আলু সেদ্ধ করলে আলুর টুকরোগুলো একই মাপের রাখুন। নইলে ছোট টুকরোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বড় টুকরোগুলো আধকাঁচা থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Potato Hacks:জল ছাড়াই প্রেশার কুকারে আলু সেদ্ধ করুন, গ্যাস ও সময় দুটোই বাঁচবে, স্বাদও বাড়বে, জেনে নিন পদ্ধতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল